Ajker Patrika

ডিসেম্বরে বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ডিসেম্বরে বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট
বিসিবির বোর্ড সভা। ফাইল ছবি

দেশের ঘরোয়া ক্রিকেটে পরিবর্তন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন সংস্করণের ক্রিকেট প্রতিযোগিতা একটি কাঠামোর অধীনে নিয়ে এসে ছয় দলের নতুন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালু করা হবে।

বিসিবি জানিয়েছে, প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং টি-টোয়েন্টি, তিন ফরম্যাটের প্রতিযোগিতায় প্রস্তাবিত কাঠামোর অধীনে বাংলাদেশের প্রতিষ্ঠিত, স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলের মালিকানার স্বত্ব দেওয়া হবে। পুরো কাঠামোটি এখনো চূড়ান্ত হয়নি। বোর্ড জানিয়েছে, নতুন কাঠামোর অধীনে প্রথম আয়োজন হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী ডিসেম্বর।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অ্যাথলেটিকস রানিং ট্র্যাক স্থাপন করবে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত