
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
আকরামের মতে, অধিনায়কত্ব না নিয়ে বাবরের শুধু খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
ম্যানচেস্টারে একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনায় পাকিস্তানের পারফরম্যান্স এবং বাবরের নেতৃত্ব নিয়ে কথা বলেন আকরাম। তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না, আর আমার কথাও ভুল হতে পারে। তবে আমার মতে, বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি। এসবের কোনো প্রয়োজনই ছিল না।’
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাতজন খেলোয়াড়কে দেশে পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও রদবদল করা হয়।
বার্মিংহামে তৃতীয় টেস্ট শুরুর আগে টসের সময় বাবরকে এসব পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে বাবর জানান, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। বাবরের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে আকরাম ব্যঙ্গ করে বলেন, ‘বাবর আজম বলেছিল, সে কিছুই জানে না। যদি কিছুই না জানো, তাহলে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে?’
দলের খেলোয়াড়দের পাশে অধিনায়কের থাকার গুরুত্ব তুলে ধরে আকরাম বলেন, ‘অধিনায়ক সমর্থন না দিলে খেলোয়াড়দের পক্ষে নিজেদের সেরাটা দেওয়া কঠিন, ‘একজন খেলোয়াড় কিংবা মানুষ হিসেবে আমি মনে করি, আপনার নেতা বা অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তাহলে আপনি নিজের শতভাগ দিতে পারবেন না।’

আরও একবার ব্যাটিং ব্যর্থতার সাক্ষী ভক্ত-সমর্থকেরা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। হারমানপ্রীত কৌরের দলের কাছে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
২ ঘণ্টা আগে
১৫ বছর বয়সেই আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টিতে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে তিন সংস্করণে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সূর্যবংশীর টেস্ট খেলার মতো টেকনিক নেই বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।
৩ ঘণ্টা আগে
লক্ষ্যটা ছিল বেশ বড়; ১৯৬ রানের। এমন একটা লক্ষ্য তাড়া করতে যেমন ব্যাটিং করতে হতো, পুরো ইনিংসজুড়ে তার ছিটেফুটাও দেখাতে পারেনি বাংলাদেশ। উল্টো বাজে ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। নিগার সুলতানা জ্যোতির দলকে সহজে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।
৫ ঘণ্টা আগে
ইনিংসের শুরু থেকেই চড়াও হন ভারতের ব্যাটাররা। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মাদের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। স্মৃতি ফিরলেও একপ্রান্তে তাণ্ডব চালিয়ে যান শেফালি। এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত।
৬ ঘণ্টা আগে