শেষ ওভারে মালয়েশিয়ার প্রয়োজন ছিল ৫ রান, হাতে ছিল ৩ উইকেট। এমন রোমাঞ্চকর ম্যাচেই দলকে জয় এনে দিলেন আফিফ হোসেন। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়ে ২ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
এই জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই ডট দেন আফিফ। চতুর্থ বলে আউট করেন বাংলাদেশের জয়ে কাঁটা হয়ে দাঁড়ানো বীরেনদ্বীপ সিংকে। মালয়েশিয়ার এই ব্যাটার আউট হওয়ার পরেই বাংলাদেশের জয়ের পথ সহজ হয়। শেষে তাই করলেন বাংলাদেশি অলরাউন্ডার। শেষ ২ বলে ২ রান দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন তিনি।
১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭২ রানের মাথায় ৬ উইকেট হারায় মালয়েশিয়া। তখন জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে আইনুল হাফিজের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিচ্ছিলেন বীরেনদ্বীপ। কিন্তু শেষ ওভারে ৫ রানের হিসাব মেলাতে পারেননি তিনি। আসলে তাঁকে মেলাতে দেননি আফিফ। শেষ ওভারে তাঁর দুর্দান্ত বোলিংয়েই অপরিচিত মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ। অথচ, এবারের টুর্নামেন্টে ভারতের পর সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
এর আগে শেষ আটের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধ্বংসস্তূপে। দলীয় ৩ রানের মাথায় ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সেই ধাক্কা সামলান সাইফ হাসান-আফিফ জুটি। দুজনে মিলে ৩৮ রান যোগ করেন দলীয় খাতায়। ২৩ রানে আফিফ আউট হওয়ার পর বাংলাদেশ ১১৬ রান পায় অধিনায়ক সাইফের ফিফটিতে। ৫২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তবে এই সংগ্রহে শাহাদাত হোসেনের ২১ ও জাকের আলির ১৪ রানের অবদানও কম নয়।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে