
মরুর বুকে আজ শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। উদ্বোধনী দিনে আবুধাবিতে আজ মুখোমুখি আফগানিস্তান ও হংকং। বাংলাদেশের মিশন শুরু পরশু। মূল মঞ্চে নামার আগেই চ্যালেঞ্জিং কন্ডিশনে পড়ছে বাংলাদেশ। আবুধাবির তীব্র গরমে কাল বাতিলই করতে হয়েছে অনুশীলন।
গতকাল মাঠেই অনুশীলনের কথা ছিল। কিন্তু বিকেলের অসহনীয় গরমে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। যদিও তানজিদ তামিম-তাসকিন আহমেদরা ফিটনেস ধরে রাখতে জিমে ঘাম ঝরিয়েছেন। আজ বিকেলেও বাংলাদেশের অনুশীলন সূচি আছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লিটনদের অনুশীলন করার কথা। অনুশীলন শেষে লিটনরা নিশ্চয় নজর রাখবেন আফগানিস্তান-হংকং ম্যাচে। কারণ, এ মাঠেই তিনটি গ্রুপ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আফগানরা এখানে নিয়মিত খেলে বলে সুবিধাজনক অবস্থানে থাকলেও বাংলাদেশের জন্য এটা খানিকটা চ্যালেঞ্জই।
আমিরাতে বাংলাদেশের স্মৃতি অম্লমধুর। বাংলাদেশের গ্রুপটাকে বলা হচ্ছে ‘মৃত্যুকূপ’। বিশ্লেষক ও সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ গ্রুপ পর্বেই বিদায় নেবে। ধারাভাষ্যকার হার্শা ভোগলেও ‘বি’ গ্রুপে বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। প্রতিপক্ষকে হারাতে বাংলাদেশকে চ্যালেঞ্জ নিতে হবে উইকেট ও কন্ডিশনের। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আর সুপার ফোরে উঠলে বেশির ভাগ ম্যাচ দুবাইয়ে। আবুধাবিতে বড় স্কোরের নজির কম। এখন পর্যন্ত মাত্র দুবার ২০০ রানের বেশি উঠেছে, দুটোই প্রথম ইনিংসে। সর্বোচ্চ ২২৫ রান করেছে আয়ারল্যান্ড (আফগানিস্তানের বিপক্ষে, ২০১৩ সালে)। রান তাড়ার রেকর্ডও খুব বেশি নয়, ১৭৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। লড়াই হবে ব্যাট-বলের; সমানে সমান।
বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টমি হেমিং ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমিরাতে কাজ করেছেন প্রধান কিউরেটর হিসেবে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে দুই মাঠের উইকেট নিয়ে বলেছেন, ‘দুটি মাঠে পাকিস্তানি মাটি ব্যবহার করা হয়েছে। পার্থক্যটা তাই হবে ঘাসে। এই টুর্নামেন্টে দুবাইয়ে ঘাস বেশি থাকবে বলে আমার বিশ্বাস। এমনকি আবুধাবিতেও ভালো ঘাস থাকবে। পার্থক্যটা হয়তো কিউরেটররা কে কোন প্রযুক্তি ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করবে।’
সেপ্টেম্বরে আমিরাতের দুই মাঠের উইকেট ও কন্ডিশন নিয়ে হেমিং বলেন, ‘সেপ্টেম্বরে আর্দ্রতার মাত্রা থাকে ৬০-৮০ শতাংশ । দেখা যায় , তাপমাত্রা রাতারাতি ৩৮ থেকে নেমে ২৮ ডিগ্রি পর্যন্ত চলে আসে । স্বাভাবিকভাবে এতে পরিবেশের পরিবর্তন ঘটে । সে কারণে শিশির জমা হয়।’
একটি ম্যাচ ছাড়া সব ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয় । ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং করা তুলনামূলক সহজ বলে মনে করেন হেমিং, ‘ধরা যাক , কোনো দল ২০০ রান করেছে । তাদের বোলাররা যদি ক্রস সিমে বোলিং করে থাকে আর উজ্জ্বল দিক মাটিতে হিট করলে তা খুব দ্রুত ব্যাটে আসবে । আর যদি বলের সিম মাটিতে লাগে , তখন একটু রয়ে-সয়ে আসবে । নতুন বলে তাই শুরুতে দূরত্ব বেশি দেখা যায় । কিন্তু ১০ ওভার পরে বল নরম হয়ে আসে এবং ধীরে আসে । এর কারণ হলো, এ সময় শিশির থাকে । পিচেও আর্দ্রতা দেখা যায়। উইকেটও ধীরে ধীরে আচরণ বদলায়।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে