
দেশের ক্লাব ক্রিকেট থম মেরে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত থাকলেও কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। এমন অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারছেন না ইমরুল কায়েস। ক্রিকেটের অভিভাবকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।
কদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক অনুষ্ঠানে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ ক্লাব ক্রিকেটের অবদানের কথা তুলে ধরেন। দেশের ক্লাব ক্রিকেটের অস্থির অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। কারণ, এর বলি হচ্ছেন তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা এবং তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ইমরুল গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিসিবির লোগো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব হলো না। যা হচ্ছে, তা প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য অত্যন্ত হতাশাজনক। আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন? আপনাদের জেদ আর রেষারেষির কারণে দিনের পর দিন লিগ বন্ধ হয়ে আছে। একবারও কি ভেবে দেখেছেন সেই সব ঘরোয়া ক্রিকেটারদের কথা, যারা শুধুই এই লিগগুলোর ওপর নির্ভর করে বেঁচে থাকে? অনেকের সংসার আজ চলা দায় হয়ে পড়েছে, অথচ কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই।’
সবকিছু ঠিক থাকলে এত দিনে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল গঠন ও টুর্নামেন্ট অর্ধেকের মতো পর্যায়ে এসে পৌঁছাত। কিন্তু ডিপিএল শুরু না হওয়ায় ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে হা-হুতাশ করেছেন। ইমরুল এই পরিস্থিতির উত্তরণ চেয়েছেন। ৩৯ বছর বয়সী বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘‘আপনারা যদি নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ক্রিকেটটাই বন্ধ করে দেন, তবে মুখে "ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি" বলাটা কি হাস্যকর নয়? ক্রিকেট কোনো ব্যক্তির নয়, ক্রিকেট এই দেশের কোটি মানুষের আবেগ। দয়া করে এই খেলাটাকে ধ্বংস করবেন না। সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ। ব্যক্তিগত স্বার্থ ভুলে দ্রুত মাঠের ক্রিকেট ফেরানোর ব্যবস্থা করুন। ক্রিকেটারদের রুটি-রুজির পথ বন্ধ করবেন না।’’
ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে তুলনামূলক বেশি বক্তব্য রেখেছেন আমিনুল হক। সংসদ অধিবেশনে গত ২৯ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকল বিসিবি। আমিনুলকে নিয়ে ইমরুল গতকাল লিখেছেন, ‘আমি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি—অনুগ্রহ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’

এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
২৫ মিনিট আগে
টি-টোয়েন্টিতে সময়টা দারুণ যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে তিনি দেখাচ্ছেন তাঁর ভেলকি। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের মায়াজালে। তাঁর জাদুকরী বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্স।
৩৬ মিনিট আগে
টালমাটাল এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইতালির ফুটবল। টানা তিন বিশ্বকাপে উঠতে পারেনি দলটি। অথচ তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এমন করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না ফুটবল-বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশটির ফুটবলপাগল সমর্থকেরা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
১৩ ঘণ্টা আগে