
আগেই ধারণা করা হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু পরিবর্তন আসবে। আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ৩৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ২০২২ সালের আগস্টে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
দলে রয়েছে একাধিক পরিবর্তন। এক বছর পর টি-টোয়েন্টি দলে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তান সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা বাদ পড়েছেন। ইনজুরি ছাড়া দীর্ঘদিন পর শান্ত বাদ পড়লেন কোনো টি-টোয়েন্টি স্কোয়াড থেকে, যা কিছুটা চমকই বলা যায়।
অন্যদিকে ওয়ানডে দলে থাকা তাসকিন আহমেদ আছেন টি-টোয়েন্টি দলেও। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। যিনি আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। মোস্তাফিজুর রহমানও পাকিস্তান সিরিজে ছিলেন না আইপিএলের কারণে।
ওয়ানডে স্কোয়াডে জায়গা না পাওয়া সৌম্য সরকার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। তাই তাঁর অনুপস্থিতি প্রত্যাশিতই ছিল।
১০ জুলাই ক্যান্ডিতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ও কলম্বোয় ১৬ জুলাই হবে তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে