
টুর্নামেন্ট যত গড়াবে, রিশাদ হোসেন ততই কার্যকরী হবেন—বুধবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথাই বলেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। না বলার তো কারণও নেই। কারণ, রিশাদের ঘূর্ণিতে পাকিস্তান সুপার লিগে ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।
এক দিন বিরতির পর যখন রিশাদ খেলতে নামলেন, তখন কিছুই তিনি করে দেখাতে পারলেন না। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশি লেগস্পিনারের ব্যর্থতার দিনে লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন রাজা। রিশাদ একটি করে চার ও ছক্কা মারলেও ৮ নম্বরে নেমে ১৩ বলে ১৩ রান করেছেন।
১২৯ রান করে জিততে হলে বোলিংয়ে লাহোর কালান্দার্সকে বিশেষ কিছু করে দেখাতে হতো। কিন্তু পেশোয়ার জালমি ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ফেলে। অধিনায়ক বাবর ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। লাহোর অধিনায়ক শাহিন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি পেয়েছেন হারিস রউফ। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়েও ঝুলিতে কোনো উইকেট পুড়তে পারেনি।
পেশোয়ারের ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলজারি জোসেফ। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।
২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব খান এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট।দুইয়ে থাকা হাসান আলীর উইকেট ১০। তিনি খেলছেন করাচি কিংসের হয়ে। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি, আলী রাজা, শাহিন শাহ আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। আব্বাস আফ্রিদি ও আলী রাজা খেলছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে।

মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
৩২ মিনিট আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
৩ ঘণ্টা আগে