ইতিহাস গড়ার সুযোগ ছিল। কিন্তু আশা জাগিয়ে বাংলাদেশ হারল বিব্রতকরভাবে; ২২০ রানের বড় ব্যবধানে। ২৭৩ রান তাড়া করতে নেমে গতকাল ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের দল গুটিয়ে গেছে ৫৩ রানে। টেস্টে ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বনিম্ন দ্বিতীয় সংগ্রহ। হারের হতাশা তো আছেই, বাংলাদেশ অধিনায়ক মুমিনুল অভিযোগ তুলেছেন বাজে আম্পায়ারিং এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অপেশাদার আচরণ।
গতকাল প্রথম টেস্ট শেষে মুমিনুল অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকারা কেবল স্লেজিং-ই করেনি, গালাগাল দিয়েছেন বটে। এখানেও আম্পায়ারদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। মুমিনুল বলেছেন, 'মাঠে স্লেজিং হয়, এটা স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির কাছে চলে যায় তখন খারাপ। আমার মনে হয়েছে ওরা মাঝে মাঝে গালাগাল দিচ্ছিল, আম্পায়ারও বিষয়গুলো ওদেরকে পরিষ্কার করেনি।'
করোনাভাইরাস মহামারির কারণে মাঠে স্বাগতিক আম্পায়ারদের উপস্থিতির আধিক্য দেখা যাচ্ছে। ডারবান টেস্টে আম্পায়ারিং করেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টক। তাদের অনেকে সিদ্ধান্তে দেখা বৈষম্য। ফলে মাঠে কেবল ১১ জন ক্রিকেটার নন, আম্পায়ারদের বৈষম্যের বিরুদ্ধেও লড়তে হয়েছে বাংলাদেশকে। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন টেস্ট সিরিজের বাইরে থাকা সাকিব আল হাসান। চোটের কারণে ডারবান টেস্টের দর্শক সারিতে থাকা তামিম ইকবালকেও আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা গেছে।
ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবেও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। স্বচ্ছ আম্পায়ারিংয়ের দাবি উঠল তাঁর কণ্ঠে, 'আম্পায়ারিং নিয়ে আমাদের কিছু করার নেই। এখন আইসিসির নিরপেক্ষ আম্পায়ারের ব্যাপারে চিন্তা করা উচিত। নজর দেওয়া উচিত। এখন করোনা প্রায় ঠিক হওয়ার পথে। শুধু এই সিরিজে না আগেও অনেক সিরিজে এমন হয়েছে। আম্পায়াররা অনেক সময় ওই দেশের পক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকে। আমরা এটা আগেও দেখেছি।'
বৈষম্যমূলক আম্পায়ারিং এবং দক্ষিণ আফ্রিকানদের অপেশাদারমূলক আচরণ নিয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, 'আমরা সিরিজ শেষে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব। অধিনায়ক যে রিপোর্ট দেয়, সেটির সঙ্গে দেব। আমাদের প্রথম আধঘণ্টা নষ্ট করেছে, যেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়ারের কোনো নিরপেক্ষতাই ছিল না। মনে হলো শুধু স্বাগতিক দলের পক্ষেই আম্পায়ারিং করেছে। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে কিছু বলার সুযোগ নেই। কিন্তু ওরা যেভাবে গালাগাল করছিল, এতে আমাদের খেলোয়াড়েরা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। তারা সীমা ছাড়িয়ে গেছে। অথচ আম্পায়ার সেসবে কর্ণপাত করেনি। আমাদের অভিযোগটা এখানেই।'

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
১ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৪ ঘণ্টা আগে