সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন।
আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’
মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’
সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।
এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে