উল্টাপাল্টা কথা বলে বিতর্ক উস্কে দেওয়া রমিজ রাজার জন্য একেবারেই নতুন তো নয়। পাকিস্কান ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেটারদের নিয়ে প্রায়ই কড়া ভাষায় সমালোচনা করেন রমিজ। রাওয়ালপিন্ডিতে গতকাল যখন উৎসবের আমেজ বইছে, তখন পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে অদ্ভুত এক প্রশ্ন করে রমিজ বড্ড বেকায়দায় পড়লেন।
শান মাসুদ ছক্কা মারতেই গতকাল উল্লাস শুরু রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের ডাগআউটে। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাকিস্তানের ৪৪ মাসের অপেক্ষা ফুরিয়েছে। সাড়ে তিন বছর পর পাকিস্তান যখন টেস্ট সিরিজ জয়ের উদযাপন করছে, তখন অতীত পরিসংখ্যান টেনে অধিনায়ক মাসুদকে প্রশ্ন করেন রমিজ। যেখানে মাসুদের নেতৃত্বে পাকিস্তান প্রথম ৬ টেস্টের প্রত্যেকটিতেই হেরেছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর মাসুদকে রমিজের জিজ্ঞাসা, ‘টানা ৬ হার তুমি কীভাবে হজম করেছিলে?’ এমন প্রশ্নের পর রমিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পিসিবি নিতে পারে বলে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে।
পিসিবির কড়া পদক্ষেপ বলতে রাজার নাম পাকিস্তানের আসন্ন সিরিজে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়তে পারে। ক্রিকেট পাকিস্তানকে সূত্র জানিয়েছে এই ব্যাপারে। পাকিস্তানের পরবর্তী সিরিজ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে। মেলবোর্নে ৫ নভেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ওয়ানডে হবে ৮ ও ১০ নভেম্বর। এরপর ১৪ থেকে ১৮ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
মুলতানে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রানের জবাবে সেই ম্যাচে ইংল্যান্ড করেছিল ৮২৩ রান। ২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায়। ইনিংস ও ৪৭ রানে হেরে যাওয়া পাকিস্তান এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ৪৪ মাস পর ঘরের মাঠে টেস্ট জেতে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজ জয়ের পর রমিজের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। জাতিরও এই জয়টা দরকার ছিল। পাকিস্তান জেতায় আমি সত্যিই খুব খুশি।’
পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সৌদ শাকিল। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেন শাকিল। ১৯ উইকেট ও ৭২ রান করে সিরিজসেরা হয়েছেন সাজিদ খান। যার মধ্যে সিরিজের শেষ টেস্টে দশ নম্বরে নেমে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৪টি ছক্কা ও ২ চার মেরেছেন তিনি।
আরও পড়ুন:

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের কৌশল বিবেচনায় নিয়ে দলে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগে
ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর এক মিনিট নীরবতা পালন করলেন আর্জেন্টাইন সমর্থকেরা। তবে সেই আবেগঘন মুহূর্তের পরই তাদের পুরো মনোযোগ চলে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের দিকে। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের লড়াই ঘিরে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের আবহ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির মতো ফুটবলারকে থামানো যে কোনো দলের জন্যই অনেক বড় পরীক্ষা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই কঠিন চ্যালেঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। আর্জেন্টাইন মহাতারকাকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশল কাজে লাগানোর কথা ভাবছেন তিনি।
২ ঘণ্টা আগে
ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।
৩ ঘণ্টা আগে