হারের শঙ্কা জেগেছিল গতকাল চতুর্থ দিন বিকেলেই। ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। দেখার অপেক্ষা ছিল, আজ কতটা লড়াই করতে পারে তারা। সপ্তম উইকেটে আমের জামাল ও আগা সালমান দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। আজ পঞ্চম দিনের প্রথম সেশনে বাকি ৪ উইকেটও হারিয়েছে পাকিস্তান। মুলতান টেস্টে ইংল্যান্ড পেল ইনিংস ও ৪৭ রানের দুর্দান্ত জয়।
২৬৭ রানে পিছিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২২০ রানে। বড় হারে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ডও গড়ল শান মাসুদের দল। প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান করার পরও ইনিংস ব্যবধানে হারের প্রথম নজির এটি।
গতকাল ৬ উইকেটে ১৫২ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে জামাল ও সালমান জুটিতে ভালোই শুরু করেছিল আজও। দারুণ ব্যাট চালিয়ে সেঞ্চুরি করেন দুজনে। আক্রমণে স্পিন আসতেই লাইন মিস করেন সালমান। ৬৩ রানে জ্যাক লিচের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৬৩ রান। জামালের সঙ্গে ভাঙে তাঁর ১০৯ রানের জুটি।
আজ সব মিলিয়ে পাকিস্তান ব্যাটিং করেছে ১৭.৫ ওভার। গতকাল অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে যেতে হয়েছে আবরার আহমেদকে। আজ তিনি আর ব্যাটিংয়ে নামনেনি। ৯ উইকেট গেলেই শেষ হয় খেলা। জামাল ৫৫ রানে অপরাজিত থাকলেও শাহিন শাহ আফ্রিদি ১০ ও ৬ রানে নাসিম শাহ আউট হলে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। জ্যাক লিচ নিয়েছেন ৪টি উইকেট।
তার আগে প্রথম ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। বিপরীতে হ্যারি ব্রুকের ত্রিপল ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। নিজেদের মাঠে গত ৯ ম্যাচের ৭ টিতেই হেরেছে পাকিস্তান।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে