Ajker Patrika

দেড় বছর পর টি-টোয়েন্টিতে সৌম্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দেড় বছর পর টি-টোয়েন্টিতে সৌম্য
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্য সরকার সবশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। ছবি: বিসিবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের সবশেষ ম্যাচ ২০২৪ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এনসিএল টি-টোয়েন্টি, গ্লোবাল সুপার লিগসহ (জিএসএল) স্বীকৃত টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। অবশেষে তাঁর দেড় বছরের অপেক্ষা ফুরোচ্ছে সৌম্যর।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ সৌম্যকে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও খেলেছিলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে করেছেন ৪২ ও ২ রান।

সৌম্য ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে ম্যাচ শেষবারের মতো খেলেছিলেন, সেটা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচে আঙুলের চোট পাওয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

২০২৪ সালে বাংলাদেশের হয়ে অভিষেকের পর ১৬ ওয়ানডে, ৮৩ টেস্ট ও ৮৭ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭.৮২ গড় ও ১২২.১৩ স্ট্রাইকরেটে করেন ১৪৬২ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত করেছেন পাঁচ ফিফটি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন টি-টোয়েন্টিই হবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৯ ও ২১ জুন। কদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজের দল

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত