পাকিস্তান সফর সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সাইফউদ্দিনও।
দুটি চার দিনের ম্যাচে দুটি দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম চার দিনের ম্যাচে আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাঈম হাসান, হাসান মাহমুদের মতো বাংলাদেশ টেস্ট দলের খেলোয়াড়েরা। এই ছয় ক্রিকেটারকে আবার রাখা হয়নি ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াডে। তাঁদের জায়গায় দ্বিতীয় ম্যাচে জাতীয় দল থেকে আছেন সৌম্য সরকার, নাঈম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। চোটে পড়ে লম্বা সময় লাল বল থেকে দূরে থাকা সাইফউদ্দিন প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ খেলেছেন বিসিএলে, ২০২২ সালের ডিসেম্বরে।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের সিরিজ সামনে রেখেও দল দিয়েছেন বিসিবির নির্বাচকেরা। ১৫ সদস্যের দলে তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, জাকের আলী অনিক—সাদা বলের ক্রিকেটের পরিচিত মুখরাই আছেন। চার দিনের ম্যাচের সিরিজে থাকা সৌম্য, এনামুল হক বিজয়, রুয়েল মিয়া, রেজাউর রহমান রাজাদেরও রাখা হয়েছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে।
১০ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে। ‘এ’ দলের সিরিজ চলার সময়ই হবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথম চার দিনের ম্যাচের দল
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের দল
এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
৫০ ওভারের সিরিজের দল
সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২৩ মিনিট আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ
১ ঘণ্টা আগে
কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। সিডনিতে পুলিশের আকস্মিক সড়কপথের মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার পর নিউ সাউথ ওয়েলস পুলিশ তাঁকে ৭২২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে।
১ ঘণ্টা আগে