
আরও একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বিসিবির সভাপতি হওয়া দৌঁড়ে ছিলেন বুলবুল ও তামিম ইকবাল। কিন্তু অনিয়মের অভিযোগ এনে গত ১ অক্টোবর নিজের প্রার্থীতা বাতিল করেন তামিম। তাই বুলবুলের জন্য সভাপতি হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে ফের বিসিবির শীর্ষ চেয়ারটিতে বসলেন তিনি।
সভাপতি হিসেবে বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও চমক ছিল সহ–সভাপতির পদ নিয়ে। আগের দিন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ফারুক আহমেদ। সাবেক ক্রিকেটারের সঙ্গী হওয়ার কথা ছিল নাজমুল আবেদীন ফাহিমের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সহ–সভাপতির বাকি পদটিতে বসেছেন শাখাওয়াত হোসেন।
দীর্ঘদিন ধরে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল। অনেক দিন ধরেই পরিবার নিয়ে থাকেন মেলবোর্নে। সম্প্রতি তিনি দেশে এসেছেন পারিবারিক প্রয়োজনে। সেই সফরই এখন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের এক অধ্যায়ে
প্রথমে নির্বাচনের আনুষ্ঠিকতা শেষে বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা পেয়েছেন ২৩ জন। বাকি দুজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায়। পরবর্তীতে তাদের ভোটে সভাপতি ও সহ–সভাপতি নির্বাচিত হয়।

টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
১ ঘণ্টা আগে
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
২ ঘণ্টা আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
২ ঘণ্টা আগে
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
৩ ঘণ্টা আগে