দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান ৷ সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায়। কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে, বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ট সূত্র ।
সাকিবের বৃহস্পতিবারে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টি হয়েছে৷ যে নিরাপত্তা নিয়ে এত আলোচনা, আবারও সেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে । এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব । আপাতত তাঁর ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে। সেই ফ্লাইট নিয়েও বুধবার মধ্যরাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।
এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে । কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর ।
সাকিবকে দলে রেখেই কাল মিরপুর টেস্টের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি । দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার জাঁকালো বিদায় নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছে বিসিবি ৷ এর মধ্যে সাকিবের আসা নিয়ে জটিলতা তৈরি হলো ।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে