
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে এখনো বাকি ১০ দিনের মতো। মূল দল এখনো না দিলেও ১৭ সদস্যের প্রাথমিক দল আজ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো দুই তারকা ক্রিকেটার।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না বলে বোঝা গেছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এ সময় সাকিবের কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান লিপু। ডিপিএলে সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব সুপার লিগে উঠেছে। সাকিবকে নিয়ে সংবাদমাধ্যমকে লিপু বলেন, ‘তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের ফল হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে। বাংলাদেশে এলে ডিপিএলে এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চান, তিনি যেভাবে চান। তারপরে আমরা অবশ্যই চাইব, যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষের দিকে খেলার সুযোগ তিনি পান।’
চট্টগ্রামে ৩ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আইপিএলে ব্যস্ত থাকা মোস্তাফিজ ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। দেশে ফিরবেন ২ মে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিজের না খেলার সম্ভাবনা বেশি দেখছেন লিপু। বিসিবি নির্বাচক বলেন, ‘আমার ধারণা প্রথম ম্যাচে তিনি থাকবেন না। তিনি আসবেন তারপর আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তারপরে বোঝার চেষ্টা করব।’
বিসিবির দেওয়া ১৭ সদস্যের প্রাথমিক দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আছেন দলের নিয়মিত মুখ। এই দলে আছেন কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা তানজিদ হাসান তামিম। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে। ৫৮৫ রান করে ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ইমন। লম্বা সময় পর ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৩ বিশ্বকাপের পর ছয় মাসে বিপিএল, ডিপিএলে সাকিব খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটাই সাকিবের সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে টেস্টে করেন ৫১ রান, যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৩৬ রান করেছেন। বোলিংয়ে নেন ৪ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে