নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চেন্নাই সুপার কিংস পোস্ট দিল মোস্তাফিজুর রহমানের ছবি আর ক্যাপশনে রেখে দিল যত রহস্য। সেই রহস্যময় পোস্ট নিয়ে চেন্নাই ও মোস্তাফিজের ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে যত আলোচনা।
কী সেই পোস্ট? আজ নিজেদের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে আতিথেয়তা দেবে চেন্নাই। ম্যাচের আগে চেন্নাই মোস্তাফিজের এক ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘শুধু দুজন হাসছে!’ এরপর দিয়েছে দুটি ইমোজি।
এই ক্যাপশন দিয়ে কী বোঝাতে চেয়েছে চেন্নাই, সেটিই এখনে রহস্যের ঘেরাটোপে। পোস্ট করা মোস্তাফিজের মুচকি হাসির ছবিটিও অবশ্য রহস্যময় ইঙ্গিতই দিচ্ছে।
এবারের আইপিএলে অবশ্য আর দুই ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মোস্তাফিজ। সামনে যে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি! এখন পর্যন্ত ২০২৪ আইপিএলে ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ফিজ। শুরুর দিকে তাঁর মাথায় সর্বোচ্চ উইকেটের পুরস্কার পার্পল ক্যাপ থাকলেও এখন সেটি চলে গেছে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরার মাথায়।
আজ অবশ্য মাঠ নামলে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন মোস্তাফিজ। তবে একাদশে তাঁর জায়গা হবে তো? আগের ম্যাচে লক্ষ্ণৌর মাঠে ৮ উইকেটে হারা ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশি পেসার। ৪৩ রানে নেন ১ উইকেট। সুযোগ পেলে সেই আক্ষেপ ঘুচিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে প্রতিশোধ নিয়ে চেন্নাইকে জয়ে ফেরাতে চাইবেন মোস্তাফিজ।
চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার জন্য ঢাকায় আসতে হওয়ায় খেলতে পারেননি ১ ম্যাচ। চেন্নাই এবারের সংস্করণে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে