উমরান মালিক এখন ভারতীয় ক্রিকেটে গতির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ২০২১ আইপিএলে গতির ঝড় তুলে সবার নজরে এসেছিলেন উমরান। কাশ্মীর থেকে উঠে আসা এই বোলারকে তখনই অনেকে নাম দিয়েছিলেন ‘কাশ্মীরি বুলেট’। সেই উমরান সবশেষ আইপিএলেও ২২ গজে গতির ঝড় তুলেছিলেন। তাঁর খেলা ১৪ ম্যাচের প্রতিটিতেই সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছে তাঁর হাত থেকে।
আইপিএলে উমরান শুধু গতির ঝড়ই তোলেননি, উইকেটও পেয়েছিলেন ২২টি। দারুণ এক মৌসুম কাটানোর পর এবার জানালেন নিজের লক্ষ্যের কথা। আইপিএল ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গতির (ঘণ্টায় ১৫৭ কিমি) বলটি করেছিলেন উমরান। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ গতি তুলে টপকে গিয়েছিলেন উমরানকে। কিন্তু উমরান টপকাতে চান শোয়েব আকতারকে। ভাঙতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সর্বোচ্চ গতির দ্রুততম ডেলভেরির রেকর্ড।
এক সাক্ষাৎকারে উমরান জানান, ভবিষ্যতে তিনি শোয়েব আকতারের দ্রুততম বলের রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি নিজের সেরাটা দেব এবং আশা করি রেকর্ডটাও ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন ফিটনেস। আশা করছি আমি নিজের ফিটনেস বজায় রাখতে পারব।’
তবে আপাতত ভারতীয় দলের হয়ে করতে চান দারুণ কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তাঁর অভিষেক ঘটতে পারে। এই মুহূর্তে ভারতকে এই সিরিজ জেতানোই একমাত্র লক্ষ্য বলে জানান উমরান, ‘আমার লক্ষ্যটা এখন রেকর্ড ভাঙার দিকে নেই। আমি দ্রুত গতিতে, ভালো বল করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে সব কটি ম্যাচ জেতাতে চাই। বর্তমানে আমার শরীর ও শক্তি ধরে রাখাই লক্ষ্য।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে