
প্রথম দুই ম্যাচ জিতে আগেই ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার। তবে কাছাকাছি গিয়েও সফল হলেন না তামিমরা।
দুবাইয়ে আজ শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের শেষ ৫ ওভারে দরকার ছিল ৩২ রান। হাতে ছিল ৪ উইকেট। এখান থেকেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তামিমদের হাতের নাগালে থাকা ম্যাচ ৭ রানে জিতে গেল শ্রীলঙ্কা। রুদ্ধশ্বাস জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল লঙ্কানরা।
২২৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি যোগ করেন ৫২ রান। দশম ওভারের তৃতীয় বলে জাওয়াদ রানআউট হয়ে ফিরলে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ২২ বলে ২টি করে চার ও ছক্কা মারেন জাওয়াদ। ৫২ রানে প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন তামিম। তবে আজ তিনি ব্যর্থ। ১৮ বলে ৮ রান করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। এরপর চার নম্বরে নামা শিহাব জেমস ৬ রান করে রানআউটের শিকার হয়েছেন।
দ্রুত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২২.৪ ওভারে ৩ উইকেটে ৯৮ রান। জোড়া ধাক্কা খেলেও সেটা ওপেনার কালাম তেমন একটা বিচলিত হননি। তৃতীয় উইকেটে দেবাশিষ সরকার দেবার সঙ্গে ৭৪ রানের জুটি গড়তে অবদান রাখেন কালাম। তবে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন কালাম। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় তিনি করেন ৯৫ রান। এখান থেকে ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৪ রানে ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর হয়ে যায় ৪২.১ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান।
হালকা চাপে পড়া বাংলাদেশ তখন এগোতে থাকে সামিউন বশির ও ফরিদ হাসানের ব্যাটিংয়ে। সপ্তম উইকেটে ২৮ রানের জুটি গড়েন সামিউন ও ফরিদ। এমন পরিস্থিতিতে সামিউন করেন আত্মহত্যা। এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৫ রানে শেষ চার উইকেট হারিয়ে ২২১ রানে গুটিয়ে যায় দলটি। শেষ ওভারের তৃতীয় বলে ইকবাল হোসেন ইমনকে শ্রীলঙ্কার উইকেটরক্ষক শারুজান শানমুগানাথন রানআউট করে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা বোলিং করেন অধিনায়ক বিহাস থেওমিকা। ১০ ওভারে ৩৭ রানে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন প্রবীন মানিসা, কুগাদাস মাথুলান ও বিরান চামুদিথা। বাংলাদেশের বাকি ৪ উইকেট হয়েছে রানআউট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন বিমাত দিনসারা। ১৩২ বলে ১০ চারে করেন ১০৬ রান। দিনসারার সেঞ্চুরির পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন লাকভিন অভয়সিঙ্গে। ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আল ফাহাদ। ৯.২ ওভারে ৫০ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন রিজান হোসেন। মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও ইমন নিয়েছেন ১টি করে উইকেট।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪১ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে