Ajker Patrika

এক পোস্টেই কোহলির আয় ১৫ কোটি টাকা

আপডেট : ২০ জুন ২০২৩, ১৭: ৩৩
এক পোস্টেই কোহলির আয় ১৫ কোটি টাকা

মাঠের ক্রিকেটের বাইরেও বিরাট কোহলি বেশ জনপ্রিয়। সামাজিকমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা অনেক। এক পোস্ট করলেই ভারতীয় এই ব্যাটারের অ্যাকাউন্টে যোগ হয় কোটি কোটি টাকা। 

কোহলির আয় নিয়ে কদিন আগে এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮৬ কোটি টাকা) সম্পত্তির মালিক কোহলি বিশ্বের সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। স্টকগ্রো নামে বেঙ্গালুরুভিত্তিক এক বিনিয়োগ কোম্পানি কোহলির আয়ের তথ্য প্রকাশ করেছে। ফোর্বস, ডিএনএ, এমপিএল, স্টার্টআপটকির নাম উল্লেখ করেছে স্টকগ্রো। ক্রিকেট ছাড়াও সামাজিকমাধ্যম থেকে ভারতীয় এই ক্রিকেটার আয় করেন মোটা অঙ্কের টাকা। ইনস্টাগ্রামে এক পোস্ট দিলে কোহলি আয় করেন ৮ কোটি ৯০ লাখ রুপি (১১ কোটি ৭৩ লাখ টাকা) ও আর টুইটারে প্রতি পোস্টে তাঁর অ্যাকাউন্টে যোগ হয় আড়াই কোটি রুপি (৩ কোটি ৩০ লাখ টাকা)। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ২৫ কোটি। অনুসারী টুইটার ও ফেসবুক-এই দুই মাধ্যমেও ৫ কোটি করে অনুসারী রয়েছে ভারতীয় এই ব্যাটারের। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ‘এ’ প্লাস ক্যাটেগরিতে থেকে তিনি বছরে পাবেন ৭ কোটি রুপি। আর টেস্টে কোহলি ম্যাচপ্রতি পান ১৫ লাখ রুপি, ওয়ানডেতে ম্যাচ ফি ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ৩ লাখ রুপি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি, বিজ্ঞাপন থেকেও কয়েক কোটি রুপি আয় করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত