ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে গত পরশু মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও বাংলাদেশের হতশ্রী ব্যাটিং ফেরত এল। ভারতের বোলিংয়ের সামনে ধুঁকছে ডাম্বুলায় আজ ধুঁকছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন। বাস্তবে দেখা গেল জ্যোতির কথার ভিন্ন চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৬ উইকেটে করেছে ৪৪ রান। অধিনায়ক জ্যোতি ৩৪ বলে ১৭ রানে ব্যাটিং করছেন। ৩ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি স্বর্ণা আকতার।
প্রথমে ব্যাটিং নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে রেনুকা সিংকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন দিলারা আকতার। সেই সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন। দিলারা একইভাবে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে উমা ছেত্রীর হাতে। ৭ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৪ বলে ১ ছক্কায় ৬ রান করেন দিলারা।
দ্বিতীয় ওভারে পূজা ভাস্ত্রকরকে দুটি চার মারেন ইশমা তানজিম। তিন নম্বরে নামা বাংলাদেশের এই ব্যাটার এবার আউট হয়েছেন রেনুকার বলে। এক ওভার বিরতিতে এসে রেনুকা ফিরিয়েছেন মুর্শিদা খাতুনকে। টানা দুই ম্যাচে ফিফটি করা মুর্শিদা এবার আউট হয়েছেন ৯ বলে ৪ রান করে। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ২৫ রানে।
ধীরগতির ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে থাকে পাওয়ারপ্লের পরও। দশম ওভারের প্রথম বলে রাধা যাদবের আর্ম বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান রুমানা আহমেদ। ১১ বলে ১ রান করে আউট হয়েছেন তিনি।
একমাত্র আগলে খেলতে থাকা জ্যোতি দেখেছেন আরও দুই সতীর্থের বিদায়। রাবেয়া, রিতু দ্রুত দুই ব্যাটারের উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৪৪ রান।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে