ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতেই যেন আয়ারল্যান্ড সিরিজকে পাখির চোখ করে রেখেছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। আইরিশদের নিয়ে ছেলেখেলায় মেতেছেন লিটন ও সাকিব। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একাদশে সুযোগ পাওয়ার বার্তাই যেন দিয়ে রাখলেন এ দুই ক্রিকেটার।
গতকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন সাকিব ও লিটন। ১৮ বলে ফিফটি করেছেন লিটন, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম। উইকেটের চারদিকে মনোমুগ্ধকর শট খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪১ বলে ১০ চার ও ৩ ছক্বায় ৮৩ রানের ইনিংস খেলেন লিটন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়তেও অবদান রেখেছেন তিনি। রনি তালুকদারের সঙ্গে ৯.২ ওভারে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন। তাছাড়া কমপক্ষে ৭০০ বল খেলেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে পাওয়ার প্লেতে ১৪২.৫৭ স্ট্রাইকরেট নিয়ে শীর্ষে লিটন।
সাকিব তো ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে কাঁপিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডকে। ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস ও বোলিংয়ে ৫ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী এখন বাংলাদেশের এই অলরাউন্ডার। পেছনে ফেলেছেন ১৩৪ উইকেট নেওয়া টিম সাউদিকে। শুধু গতকালই নয়, চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতেও দুর্দান্ত খেলেছেন লিটন। রনির সঙ্গে ৪৩ বলে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন তিনি। ২৩ বলে করেছিলেন ৪৭ রান। আর ব্যাটিংয়ে ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন সাকিব। বোলিংয়ে কোনো উইকেট না পেলেও ১ ওভারে ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিব-লিটন ছাড়া কলকাতার স্কোয়াডে বিদেশি খেলোয়াড়েরা হলেন: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, টিম সাউদি, রহমানউল্লাহ গুরবাজ এবং ডেভিড ভিজা। বরাবরের মতো এবারও দলগুলোর একাদশে খেলবেন চার বিদেশি। একাদশে সুযোগ পেতে লিটনের প্রতিদ্বন্দ্বী গুরবাজ ও নারাইন। গত কয়েক বছর কলকাতার হয়ে ওপেনিং করে আসছেন নারাইন। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম ‘হটকেক’ গুরবাজ। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না আফগান এই ব্যাটার। অন্যদিকে সাকিবের প্রতিদ্বন্দ্বী রাসেল, ভিজা এমনকি নারাইনও। সাকিব আর নারাইন দুজনেই যে ‘অর্থোডক্স’ স্পিনার। ভিজা, রাসেল যে নিজেদের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা আর কারও অজানা নয়। এছাড়া সাকিব-লিটন আইপিএলে কয় ম্যাচ খেলতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। আন্তর্জাতিক সিরিজের ব্যস্ত সূচির কারণে এখনো অনাপত্তিপত্র (এনওসি) পাননি বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে