টেস্টে এখন সারা দিন উইকেট কামড়ে পড়ার দিন শেষ। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস পাঁচ দিনের ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তাঁদের মস্তিষ্কপ্রসূত ‘বাজবল’ নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে ক্রিকেটে। টেস্টও খেলছে টি-টোয়েন্টি মেজাজে।
লাল বলে ভারত দলকেও পাল্টে দিতে চান গৌতম গম্ভীর। দলকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান ভারতের কোচ। সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার গম্ভীরের নতুন চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
সেই সিরিজের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের আগে আজ গম্ভীর বলেছেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে। এটাকে আপনি উন্নতি, অভিযোজন-প্রবণতা বলতেই পারেন, এটিকে আপনি টেস্ট ক্রিকেট বলতে পারেন। যদি আপনি একইভাবে খেলেন তবে আপনার কোনো উন্নতি হবে না।’
গম্ভীর আরও বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না। টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রত্যেক দলের নিজেদের মতাদর্শ ও পদ্ধতি আছে। আমি শুধু আমার দলের কথায় বলতে পারি। আমরা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়, টেস্ট ড্র করার জন্য দুই দিন ব্যাট করতে হবে, তার জন্য আমাদের ড্রেসিংরুমে দুই দিন ব্যাট করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচ জেতা। তারপর যদি পরিস্থিতি দাঁড়ায় ম্যাচ ড্রয়ের জন্য খেলতে হবে তখন এসব বিকল্প আমাদের খোলা রাখতে হবে। এমন টেস্ট ক্রিকেট আমরা খেলতে চাই।’

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৪ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে