Ajker Patrika

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি
জেক ফ্রেজার ম্যাকগার্ক। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে মাত্র ১৪ বলে ফিফটি করে নিজের রেকর্ড ভাঙলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। তাঁর ৬৩ বলে ১২২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে কুইন্সল্যান্ডকে ১২৬ রানে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডের কারেন রলটন ওভালে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৯৭ রান তোলে সাউথ অস্ট্রেলিয়া। ফ্রেজার ম্যাকগার্কের পাশাপাশি সেঞ্চুরি করেন অধিনায়ক নাথান ম্যাকসুইনিও। জবাবে লাচলান হিয়ার্নের ১২১ রানের ইনিংস সত্ত্বেও ২৭১ রানে অলআউট হয় কুইন্সল্যান্ড। বল হাতে পাঁচ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পেন্সার জনসন।

ম্যাকগার্ক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। টম স্ট্রেকারের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে করেন ২২ রান। চতুর্থ ওভারে তোলেন ১৬ রান। এরপর ষষ্ঠ ওভারে হেইডেন কেরকে একটি ছক্কা ও একটি চার মেরে মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন ম্যাকগার্ক। এবার নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বৈশ্বিক তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন এই ব্যাটার। বিশ্ব রেকর্ডটি রয়েছে ভারতের বৈভব সূর্যবংশীর দখলে।

ফিফটির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন ম্যাকগার্ক। পরের আট বলে চারটি চার ও একটি ছক্কা মেরে ২২ বলে পৌঁছে যান ৭৫ রানে। তখন ২৯ বলে সেঞ্চুরি করার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে কুইন্সল্যান্ডের অধিনায়ক মিচেল সুইপসনের নিয়ন্ত্রিত লেগ স্পিনে থমকে যায় তাঁর রানের গতি। নবম ওভারে সুইপসনের পাঁচ বলে মাত্র এক রান নিতে পারেন তিনি।

এরপর ম্যাকেঞ্জি হার্ভেকে নিয়ে ইনিংস এগিয়ে নেন ম্যাকগার্ক। মাত্র ১১.৩ ওভারে দুজন গড়েন ১২৯ রানের উদ্বোধনী জুটি। ৩৫ বলে ৪৬ রান করে হার্ভে ফিরলে ভাঙে সেই জুটি।

১৪তম ওভারে হুইটনিকে টানা দুটি ছক্কা মেরে নব্বইয়ের ঘরে পৌঁছান ম্যাকগার্ক। শেষ পর্যন্ত ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে কেরের বলে এলবিডব্লিউ হন এই ডানহাতি ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা।

অন্য প্রান্তে অধিনায়ক ম্যাকসুইনিও তুলে নেন সেঞ্চুরি। ১০৩ বলে ১০৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার, তবে কোনো ছক্কা ছিল না। পঞ্চম উইকেটে জেক লেহম্যানের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন ম্যাকসুইনি। লেহম্যান ৪৬ বলে করেন ৫৮ রান। ইনিংসের শেষ দিকে অলি প্যাটারসনের বলে আউট হন অধিনায়ক। তখন আর ১০ বল বাকি ছিল। ফলে চারশ রান ছোঁয়া হয়নি সাউথ অস্ট্রেলিয়ার।

৩৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুইন্সল্যান্ড। সেই চাপ সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত