সামাজিক মাধ্যমে পোস্ট করলেই বিরাট কোহলির অ্যাকাউন্টে যোগ হয় কোটি কোটি টাকা। ছবি পোস্ট তো প্রায় সময়েই করেন তিনি, নানারকম স্ট্যাটাসও দিয়ে থাকেন। এবার তাঁর এক স্ট্যাটাসে খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে ফিটনেস ক্যাম্পে আছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ইয়ো-ইয়ো টেস্ট হয়ে গেছে। বিসিসিআইয়ের মতে, ফিটনেস টেস্টে পাশ করতে হলে ১৬.৫ পেতে হবে। ইয়ো-ইয়ো টেস্টে ১৭.২ পেয়েছেন কোহলি। ইনস্টাগ্রামে গতকাল ছবি পোস্ট করে ভারতীয় এই ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘ইয়ো-ইয়ো টেস্টে পাশ করে খুশি। ১৭.২ হয়ে গেছে।’ সামাজিকমাধ্যমে ফিটনেস টেস্টের স্কোর প্রকাশ করায় খেপেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ক্রিকেটারদের এসব তথ্য (ফিটনেস টেস্ট স্কোর) প্রকাশ করতে বোর্ড নিষেধ করেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সামাজিকমাধ্যমে কোনো গোপনীয় ব্যাপারে পোস্ট করতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছে। অনুশীলন করা অবস্থায় ছবি তারা পোস্ট করতে পারে। তবে স্কোর পোস্ট করা চুক্তি লঙ্ঘন করার সমান।’
৩০ আগস্ট ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কা-পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। ‘এ’ গ্রুপে পাকিস্তান, নেপালের সঙ্গে রয়েছে ভারত। ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ভারতের এশিয়া কাপ মিশন। একই মাঠে ৪ সেপ্টেম্বর রোহিতদের প্রতিপক্ষ নেপাল। সুপার ফোরে উঠলে আরও একবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। এমনকি ১৭ সেপ্টেম্বর কলম্বোর ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে