টস জিতলেই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিচিত দৃশ্য। প্রথম দুই ম্যাচ টস জেতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বাংলাদেশকে পাঠালেন ব্যাটিংয়ে।
দুটি দলই আজ দুটি করে পরিবর্তন এনেছে নিজেদের একাদশে। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাঁদের পরিবর্তে এসেছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম। তিনে নামবেন শান্ত। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীর মতো তারকা ব্যাটাররা। স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন। লেগ স্পিনের পাশাপাশি শেষের দিকে নেমে ঝড়ও তুলতে পারেন রিশাদ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ের গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও আইনসলে এনদোলভু। এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম। মাসাকাদজা প্রথম ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় খেলতে পারেননি দ্বিতীয় টি-টোয়েন্টিতে। দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স করা জোনাথন ক্যাম্পবেল খেলছেন আজ। ক্রেইগ আরভিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারও খেলছেন তৃতীয় টি-টোয়েন্টির একাদশে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, লুক জংগুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ফারাজ আকরাম

ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
১৯ মিনিট আগে
বেলারুশের খেলোয়াড়দের সুখবর দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি)। এখন থেকে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাধা নেই। তবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি আইওসি।
১১ ঘণ্টা আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে ১২ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটে পড়ায় তারকা ব্যাটার বাবর আজম প্রথম টেস্টে খেলতে পারছেন না।
১২ ঘণ্টা আগে
ডেভিড ওয়ার্নারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা নিয়ে আলোচনা এখনো চলছে। এবার তাঁকে ধুয়ে দিয়েছেন তাঁরই আইনজীবী ববি হিল। আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার দোষ স্বীকার না করলেও তাঁর দায়মুক্তি নেই বলে উল্লেখ করেছেন আইনজীবী।
১২ ঘণ্টা আগে