২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। সর্বশেষ মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন সোহেল ইসলাম। স্পষ্টই এই স্বনামধন্য কোচ এবার রংপুরের সঙ্গে আগের দায়িত্বে নেই।
গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেজে আর্থারকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে রংপুর। আর্থারের ছবি দিয়ে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’
জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য না হলেও ঘরোয়া ক্রিকেটে ১৫ সেঞ্চুরি ও ১০ হাজারের বেশি রান রয়েছে। তবে কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ নাম আর্থার। নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর অধীনে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।
এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরা এবং ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার।
আগামী বিপিএলের জন্য বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে রংপুর। দলে আছেন—অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্ফারের মতো বিদেশি ক্রিকেটাররা। সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসানরা আছেন স্থানীয়।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে