
নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ। কিন্তু মিরপুরের ঘূর্ণি পিচে এমন রান তাড়া করাও সফরকারীদের জন্য রীতিমতো দুর্বোধ্য করে তুলেছেন বাংলাদেশের স্পিনাররা। ৬৯ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেট ফিরিয়েছে বাংলাদেশ।
তবে সপ্তম উইকেটে এবারও গলার কাঁটা হয়ে গেছেন গ্লেন ফিলিপসই। ইতিমধ্যে মিচেল স্যান্টনারের সঙ্গে গড়েছেন ২১ রানের জুটি। ৯০ রানে দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে গেছেন তাঁরা। ফিলিপস ১৭ ও স্যান্টনার ৯ রানে অপরাজিত আছেন।
টম লাথাম ২৫, কেন উইলিয়ামসন ১১ ও ড্যারিল মিচেল ফিরেছেন ১৯ রানে। এ ছাড়া বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য রান করতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২টি উইকেট।
মিরপুর নিজেদের স্পিন ফাঁদে অনেকবারই পড়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টেও বানিয়েছে ঘূর্ণি পিচ। প্রথম ইনিংসে ২০০ রান পর্যন্ত যেতে পারেনি কোনো দল। দ্বিতীয় ইনিংসে প্রথাগত টেস্টসুলভ ব্যাটিং করা আরও দুর্বোধ্য ব্যাপার হয়ে যায়। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ঘূর্ণি জাদুতে হাঁসফাঁস করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হলো ১৪৪ রানে।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল। ফলে ঢাকা টেস্টে নিউজিল্যান্ডকে কেবল ১৩৭ রানের লক্ষ্য দিতে পারে স্বাগতিকেরা। এক জাকির হাসান ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। নবম উইকেটে হিসেবে ড্রেসিংরুমে ফেরার আগে ৮৬ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৮ রান। চতুর্থ দিনও ভালো শুরু করেছিল তারা। তৃতীয় উইকেটে মুমিনুল হক ও জাকির ৩৩ রানের একটি জুটিও গড়েন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল। প্যাটেলের বড় টার্ন করা ডেলিভারি পুল করতে গিয়ে ব্যাটে লাগেনি, সরাসরি বল প্যাডে লাগতেই আঙুল তুলতে সময় নেননি আম্পায়ার। ১০ রানে ফেরেন মুমিনুল।
দ্রুত ফেরেন মুশফিকুর রহিমও (৯)। টিম সাউদির জায়গায় বোলিং আক্রমণে এসেই মুশফিককে ফেরান মিচেল স্যান্টনার। মুশফিকের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে স্লিপে ড্যারিল মিচেলের হাতে। ৬ নম্বর ব্যাটিংয়ে নামা শাহাদাত হোসেন দিপুকেও (৪) এলবিডব্লিউর ফাঁদে আউট করেন স্যান্টনার। জাকিরের পরামর্শে রিভিউ নেন দিপু। তবে রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। তাই আউটের সিদ্ধান্ত বহাল থাকে।
এরপর এক এক করে ফেরেন মেহেদী হাসান মিরাজ (৩), নুরুল হাসান সোহান (০), নাইম হাসান (৯) ও শরীফুল ইসলাম (৮)। শেষ সাত ব্যাটারের মধ্যে ছয়জনই দুই অঙ্কের রান পর্যন্ত পৌঁছাতে পারেননি। শেষ দিকে ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
এর আগে গতকাল ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ রানে। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে প্যাটেল ৬টি ও স্যান্টনার ৩টি উইকেট নিয়েছেন।

লুকা মদরিচ গত মাসে গালে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পরে গিয়েছিল। কারণ, এই চোটের পর করাতে হয়েছিল অস্ত্রোপচারও। তাতে তাঁর বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায়। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি উড়াল দিচ্ছেন মার্কিন মুলুকে।
১ ঘণ্টা আগে
লিটন দাস কি অবসর নিচ্ছেন? অনেকে এই প্রশ্নটা শুনে অবাক হতেই পারেন। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ১২৬ ও ৬৯ রানের দুটি ইনিংস খেলেছেন। তাঁরও ব্যাট হাসছে নিয়মিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পডকাস্টে অবসর নিয়ে চলছে আলাপ-আলোচনা। তবে আর যা-ই হোক, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই
১ ঘণ্টা আগে
শেষ ব্যাটার হিসেবে সিলেটে আজ মুশফিক যখন আউট হলেন, তখন ডিপ মিড উইকেটে ক্যাচ ধরে মোহাম্মদ আব্বাস এমনভাবে উদযাপন করলেন, যেন তাঁরা দমবন্ধ অবস্থা থেকে বেঁচে গেছেন। কারণ, চার নম্বরে নামা মুশফিককে যে কিছুতেই আউট করা যাচ্ছিল না। যখন তিনি আউট হয়েছেন, তখন ৪৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের আক্
২ ঘণ্টা আগে
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে মুখর। চারদিকে এক অদ্ভুত রোমাঞ্চ। ঠিক তখনই লং জাম্পের ট্র্যাকে নিজের দৌড় শুরু করলেন ২২ বছর বয়সী এক তরুণী। অদম্য গতিতে বাতাসে ভেসে গিয়ে যখন বালুর ওপর আছড়ে পড়লেন, ততক্ষণে দেশের অ্যাথলেটিকসের ২২ বছরের পুরোনো ইতিহাস স্রেফ অতীত হয়ে গেছে। ৬.২৫ মিটার দূরত্ব পেরিয়ে লং
৩ ঘণ্টা আগে