লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি কার? এত দিন এই প্রশ্নের উত্তরে নাম নিতে হতো মাশরাফি বিন মর্তুজার। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের পক্ষে সেটিই ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। তবে আজ মাশরাফির সেই রেকর্ডটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। কক্সবাজারে বিসিএলের ওয়ানডেতে উত্তরাঞ্চলের এই ওপেনার রানের তিন অঙ্ক ছুঁয়েছেন ৪৯ বলে।
দেশের সীমারেখা তুলে নিলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ১০ সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিতে পারেনি হাবিবুরের সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক আছেন এই তালিকার শীর্ষে। দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ১৩ ছক্কা, ১০ চারে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন ফ্রেজার-ম্যাগার্ক।
হাবিবুরের রেকর্ড গড়ার দিনে জিতেছে তাঁর দল উত্তরাঞ্চল। ৮ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চলকে। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৮.১ ওভারে ২০১ রান করে মধ্যাঞ্চল। জবাবে ২৪.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জিতে যায় উত্তরাঞ্চল।

ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
৪২ মিনিট আগে
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে