
হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে ক্রিকেটে। একমাত্র ক্রিকেট ডিসিপ্লিনেই নারী-পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পদক পাওয়া দুই দলকেই আজ আর্থিক সম্মাননা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বিওএয়ের এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে পদকের জন্য পৃথক পৃথক নীতিমালা রয়েছে। সেই নীতিমালা মেনে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের খেলোয়াড়েরা এক লাখ করে আর্থিক পুরস্কার পেয়েছেন। তাই নারী ও পুরুষ—দুই দলের ক্রিকেটারদের ৩০ লাখ টাকার পুরস্কার দিয়েছে বিওএ।
নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের পাশাপাশি ২০ শতাংশ অর্থ কোচিং স্টাফ-কর্মকর্তারাও পাবেন। তাই ব্রোঞ্জজয়ী নারী ও ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারাও পাচ্ছেন তিন লাখ করে মোট ছয় লাখ টাকা। পুরস্কারের চেক আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ বিসিবির কাছে হস্তান্তর করেছে।
বিওএ সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রোঞ্জজয়ী দুই দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কারের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিওএয়ের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএয়ের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিওএ ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে