
ব্যাটিং ব্যর্থতা যেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডের নিত্যসঙ্গী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ম্যাচটা ইংলিশরা জিতলেও হারিয়েছিল ৬ উইকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চলমান অ্যাশেজের পঞ্চম টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন জ্যাকব বেথেল।
সিডনিতে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুঃসংবাদ পেয়েছিল ইংল্যান্ড। ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে। ব্যাটিংয়ে নেমেও তিনি ব্যর্থ হয়েছেন। ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বেথেল। প্রথম টেস্ট সেঞ্চুরি করা ইংল্যান্ডের এই ব্যাটার ১৪২ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। স্বাগতিকদের চেয়ে ১১৯ রানে এগিয়ে এখন ইংল্যান্ড। বেথেল ও ম্যাথু পটস আগামীকাল পঞ্চম দিনে খেলতে নামবেন।
প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৭ উইকেটে ৫১৮ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ইনিংসের ১২৭তম ওভারের চতুর্থ বলে স্টোকসকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়েছেন স্টিভ স্মিথ। এরপরই কুঁচকির চোটে মাঠ ছেড়ে চলে যান স্টোকস। ফিল্ডিংও আর করতে পারেননি তাঁকে। চতুর্থ দিনের খেলা শুরুর ১০ ওভারের মধ্যেই গুটিয়ে যায় অবশ্য গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩৩.৫ ওভারে ৫৬৭ রানে অলআউট অজিরা। স্বাগতিকেরা নিয়েছেন ১৮৩ রানের লিড। যেখানে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৮৪ রানে গুটিয়ে গেছে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮ রান করেন স্মিথ। ইংল্যান্ডের জশ টাঙ, ব্রাইডন কার্স নিয়েছেন তিনটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে জ্যাক ক্রলিকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তিন নম্বরে নামা বেথেল আজ দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ১১১ বলে ৮১ রানের জুটি গড়তে অবদান রাখেন বেথেল।
২০তম ওভারের প্রথম বলে ডাকেটকে বোল্ড করে জুটি ভাঙেন মাইকেল নেসের। ৫৫ বলে ৬ চারে ৪২ রান করেন ডাকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর হয়ে যায় ৫১.৩ ওভারে ৫ উইকেটে ২১৯ রান। যেখানে চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক-বেথেল ১১৬ বলে ১০২ রানের জুটি গড়েছেন। ৪৮ বলে ৫ চারে ৪২ রান করেন ব্রুক।
চতুর্থ দিনের খেলা শেষে বেথেল ২৩২ বলে ১৫ চারে ১৪২ রানে অপরাজিত। তাঁর সঙ্গী ম্যাথু পটস ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার নিয়েছেন ৩ উইকেট। স্কট বোল্যান্ড পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মাইকেল নেসের। ইংল্যান্ডের জেমি স্মিথ হয়েছেন রানআউট।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে