এশিয়া কাপ নিয়ে নাটকের শেষ যেন হয়েও হলো না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সেপ্টেম্বরের এশিয়া কাপের ভবিষ্যৎ এখন পর্যন্ত ঝুলে আছে। পরিস্থিতি এখন এতটাই জটিল যে নিজেদের তত্ত্বে নিজেরাই আটকে যেতে পারে পাকিস্তান।
এবারের এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানের। নিজেদের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনে একপ্রকার গো ধরেই বসে আছে দেশটি। চিরবৈরী ভারত যথারীতি পাকিস্তানের এই সিদ্ধান্তের বিপক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে পাকিস্তানে এশিয়া কাপ হলে সে দেশে খেলবেন না রোহিত শর্মারা।
গ্যাঁড়াকল খুলতে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এসিসিআইয়ের সভায় ‘হাইব্রিড’ মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি। এই মডেলে নাজাম শেঠির প্রস্তাব ছিল অন্য দেশগুলোকে অবশ্যই পাকিস্তানে গিয়ে খেলতে হবে কেবল ভারত বাদে। ভারতের ম্যাচগুলো বিকল্প ভেন্যু যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। ভারত ফাইনালে খেললে সেই ম্যাচটাও হবে অন্য দেশে।
নাজাম শেঠির প্রস্তাবে সভায় প্রাথমিকভাবে সম্মতি জানালেও দেশে ফেরার পর পুরো বিষয়টি অস্বীকৃতি জানান এসিসির প্রধান ও বিসিসিআই মহাসচিব জয় শাহ। দুই সপ্তাহ আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বরং নিরপেক্ষ কোনো দেশে এশিয়া কাপ খেলতেই তাঁরা বেশি আগ্রহী।
তাঁর এই বক্তব্য আর পাকিস্তানের হাইব্রিড তত্ত্বে অনড় হয়ে বসে থাকা—সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে এশিয়া কাপের ভবিষ্যৎ। অভ্যন্তরীণ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এলে ২০২৩ সালের সেপ্টেম্বরে আর এশিয়া কাপ করা হবে না পাকিস্তানের। আর তাতে বিশ্বকাপের আগে সবচেয়ে বড় ক্ষতিটা তাদেরই। এশিয়া কাপ না হলে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ পাচ্ছেন না বাবর আজমরা।
পাকিস্তানকে বেকায়দায় ফেলতে বিকল্প টুর্নামেন্টের ব্যবস্থাও করে রেখেছে বিসিসিআই। এশিয়া কাপ স্থগিত হলে সেপ্টেম্বরে পাঁচ দেশ নিয়ে আলাদা একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে চায় ভারত। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতের মাটিতে যেকোনো টুর্নামেন্ট যেকোনো দেশের জন্য এক লোভনীয় প্রস্তাবই বটে।
পিসিবিকে নিজেদের একরোখা সিদ্ধান্ত থেকে সরে আসতে এরই মধ্যে অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দেশগুলো; এমনটাই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এশিয়া কাপ নিজেদের মাটিতেই রাখতে চায় পিসিবি। দুই বছর পর চ্যাম্পিয়নস ট্রফিরও স্বাগতিক পাকিস্তান। পিসিবির শঙ্কা, এশিয়া কাপ নিয়ে সমস্যার সমাধান এবারই না হলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত নিয়ে একই সমস্যায় পড়তে হবে তাদের।

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১৬ মিনিট আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে