Ajker Patrika

হঠাৎ তানজিম সাকিবকে ডাকল বিসিবি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২০: ৩৬
হঠাৎ তানজিম সাকিবকে ডাকল বিসিবি
তৃতীয় ওয়ানডের দলে তানজিম সাকিবকে নিয়েছে বিসিবি। ছবি: এএফপি

পাকিস্তান সিরিজের দলটা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের দলে কোনো পরিবর্তন বলতে কেবল একটাই। তানজিম হাসান সাকিবকে যোগ করেছে বিসিবি।

মিরপুরে আজ টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। সমতায় ফেরার দিনই তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। তানজিম হাসান সাকিব আসায় দলটা এখন হয়েছে ১৬ সদস্যের। যথারীতি মেহেদী হাসান মিরাজ তৃতীয় ওয়ানডের অধিনায়ক। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।

টপ অর্ডারে সাইফ হাসান-তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন শান্ত-সৌম্য সরকাররা। আর ওয়ানডেতে বেশির ভাগ সময় ওপেনার হিসেবে খেললেও পাকিস্তান সিরিজ থেকে মিডল অর্ডারে খেলছেন লিটন দাস। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুব-মিরাজরা আছেন মিডল অর্ডারে। আজ শততম ওয়ানডে খেলেছেন লিটন।

স্পিন বোলিং আক্রমণে অধিনায়ক মিরাজের পাশাপাশি লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম আছেন। আফিফও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। তানজিম সাকিবের পাশাপাশি তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা সামলাবেন পেস বোলিং বিভাগ। সবশেষ তানজিম সাকিব ওয়ানডেতে খেলেছেন গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে।

নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

যেসব শর্তে ইতিবাচক সাড়া পেলে ইসলামাবাদে আসতে রাজি ইরান

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত