ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে করোনার চোখ রাঙানি কিছুতেই থামছে না। গত বছর ভারতীয় দল সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিল করোনার কারণে।
যে একটি টেস্ট বাকি ছিল, সেটাসহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও ইংল্যান্ডে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। কিন্তু বিমানবন্দরে রুটিন চেকআপে পজিটিভ হওয়ায় রেখে যেতে হয় রবিচন্দ্রন অশ্বিনকে।
ইংল্যান্ডে পৌঁছে এবার খোদ অধিনায়ক রোহিতের শরীরেই মহামারি ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। সেটিও প্রস্তুতি ম্যাচ খেলার সময়।
লেস্টারশায়ারের বিপক্ষে গা গরমের ম্যাচের সময় সবারই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানো হয়। তাতে রোহিতের করোনা ধরা পড়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, রোহিতকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ বিষয়টি আরেক দফা নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্ট করানো হবে।
লেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করেছেন রোহিত। করোনা পজিটিভ হওয়ায় ব্যাট করতে পারেননি দ্বিতীয় ইনিংসে।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চারটিতে ৫২.৫৭ গড়ে ৩৬৮ রান করেছেন রোহিত। ওভালে সেঞ্চুরিও আছে তাঁর। সফরে দলের সেরা ব্যাটার ছিলেন তিনিই। যদিও গত বছর অধিনায়ক ছিলেন না রোহিত। দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।
ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। বার্মিংহামে এজবাস্টনে ১ জুলাই শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। তার আগে রোহিত করোনা নেগেটিভ না হলে ভারতের জন্য বড় ধাক্কাই হবে। ইতিমধ্যে দলের নিয়মিত ওপেনার লোকেশ রাহুল কুঁচকির চোটে ছিটকে গেছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে