
কিছুদিন আগেও বাংলাদেশ দলের নির্বাচকদের কাছ থেকে রক্ষণাত্মক বোলিংয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন নাসুম আহমেদ। টেলএন্ডারে ব্যাটিংয়ের যে দুশ্চিন্তা ছিল, সেখানে নাসুম দিচ্ছিলেন স্বস্তি। কিন্তু বিশ্বকাপে যদিও বেশ উজ্জ্বল পারফরম্যান্স ছিল না এই বাঁহাতি স্পিনারের। পুরো দলের পারফরম্যান্সই তো ভালো ছিল না।
কিন্তু বিশ্বকাপের পর দল থেকে জায়গা হারিয়েছেন নাসুম। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। দুই সংস্করণের কোনো দলে নেই নাসুম। তবে সম্প্রতি গুঞ্জনের ডালপালা মেলেছে, বিশ্বকাপ চলাকালীন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নাকি নাসুমকে চড় দিয়েছেন! আলোচনা হচ্ছে, এসব ইস্যুতে নাকি বাদ পড়েছেন নাসুম।
তবে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা ভিন্ন কিছু বলছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাসুমের বাদ পড়া নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নাসুম তো সাদা বলে নিয়মিত খেলছিল। তাকে আমরা দেখেছি অনেক। নাসুম যে খুব খারাপ করেছে, তা বলব না। তবে ওর কাছ থেকে আমরা যেটা চাইছিলাম, উইকেট শিকার করা, সেটা সাম্প্রতিক সময়ে পাচ্ছিলাম না।’
নাসুমকে যখন বিশ্বকাপে দলে রাখা হয়, তখন নির্বাচকেরা বলেছিলেন, তাঁর হিসেবি বোলিংটাই গুরুত্বপূর্ণ। কিন্তু নাসুম নাকি ব্যর্থ হয়েছেন সেটি করতে। বাশার বললেন, ‘হ্যাঁ, ওকে একটা ভূমিকা পালন করতে বলা হয়েছিল, আক্রমণ করার চেয়ে একটু রান বাঁচানো। তবে এ রকম একজনকেও আমাদের দরকার, যে উইকেট নিতে পারে। এখন যে সংস্করণে, মাঝখানে উইকেট নিতে না পারলে রান বাঁচানো কঠিন হয়। ৩০০-এর বেশি রান হয়েই যায়। এ জন্যই মনে হয়েছে, এমন একজনকে দেখে চেষ্টা করি, যে মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারে।’
কিন্তু টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন নাসুম। নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও দারুণ বোলিং করেছিলেন। তবে বাশার জানিয়েছেন, বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই বাদ দেওয়া হয়েছে নাসুমকে। বাংলাদেশ দলের এই নির্বাচক বললেন, ‘বিশ্বকাপের পারফরম্যান্স কিছুটা ভাবনায় রেখেছি আমরা অবশ্যই। তবে আমরা এখন চাইছি একজন আগ্রাসী বোলার, সত্যি বলতে, যে কিনা আমাদের উইকেট এনে দেবে। দেখুন, আমরা রিশাদকেও নিয়েছি। কারণ সবাই অনুভব করছে যে, একজন রিস্ট স্পিনার আমাদের গড়ে তোলা দরকার।’
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেও দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে তাঁর ব্যাপারটি চোটজনিত বললেন বাশার, ‘এই মুহূর্তে ৫০ ওভারের ক্রিকেটে অবশ্যই আছে। আর টি-টোয়েন্টিতে সে যেহেতু এখনো খেলছে, আমি তো বলতে পারব না সে অ্যাভেইলঅ্যাবল নয়। তবে শারীরিকভাবে ৩০ ডিসেম্বরের পর সে অ্যাভেইলঅ্যাবল।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩৩ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে