
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়েই। পার্থক্য শুধু দলের নাম বদলেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে এবার হয়েছে চিটাগং কিংস। নাম বদলানোর সঙ্গে তাঁর ব্যাটেও দেখা মিলেছে সেঞ্চুরির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২০২৩ সালে বিপিএলে অভিষেক হয় উসমানের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেঞ্চুরি করেছেন তিনি। মিরপুর শেরেবাংলায় সেবার খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। দুই বছর পর মিরপুরে আজ ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার তাঁর প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যায় চিটাগং কিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে পারভেজ হোসেন ইমনের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ইমন। চিটাগং কিংসও খেলতে থাকে রয়েসয়ে। প্রথম তিন ওভারে ১ উইকেটে ১৭ রান করে দলটি।
চতুর্থ ওভার থেকেই চিটাগংয়ের তাণ্ডব শুরু। এই ওভারে বোলিংয়ে আসা হাসান মুরাদকে পিটিয়ে একাই ১৯ রান নেন উসমান। এই ওভারে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন উসমান। উসমান ও গ্রাহাম ক্লার্কের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রাজশাহী। দ্বিতীয় উইকেটে উসমান ও ক্লার্ক ৬৩ বলে গড়েন ১২০ রানের জুটি। ১১ তম ওভারের পঞ্চম বলে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভাঙেন সোহাগ গাজী।
তৃতীয় উইকেটে এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৩১ বলে ৬৩ রানের জুটি গড়তে অবদান রাখেন উসমান। এই জুটি গড়ার পথেই বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উসমান তুলে নিয়েছেন। তিন অঙ্ক ছুঁতে পাকিস্তানি এই ক্রিকেটারের লেগেছে ৪৮ বল। তাতে রাজশাহীর পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ওপেনিংয়ে নামা উসমান আউট হয়েছেন ১৯ তম ওভারের প্রথম বলে। পাকিস্তানি এই ক্রিকেটারকে ফিরিয়েছেন তাসকিন। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করেন উসমান।
উসমানের সেঞ্চুরির পর চিটাগংয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্লার্ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে দলটি। রাজশাহীর তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সোহাগ, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। ২২০ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী ৪ ওভারে ১ উইকেটে ৪১ রান করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে