দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগে এমআই টাউনের নেতৃত্ব পেয়েছিলেন রশিদ খান। তবে পিঠের চোটে ছিটকে যাওয়ায় এই ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় সংস্করণে খেলা হচ্ছে না আফগান স্পিনারের।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাম থাকলেও এ সিরিজ না খেলার সম্ভাবনা বেশি রশিদের। তাঁর পরিবর্তে কাইরন পোলার্ডকে নেতৃত্ব দিয়েছে এমআই টাউন। এবারই প্রথম এসএ ২০ লিগে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।
২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পোলার্ড এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। শুরুটা করেছেন পুরো আইপিএল ক্যারিয়ার শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। গত বছর থেকে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাটিং কোচের ভূমিকায় আছেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার। আগামী জুনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচের ভূমিকায় থাকবেন তিনি।
বিশ্বকাপে দায়িত্ব পালন করার আগে তাই এসএ ২০ লিগে খেলতে দেখা যাবে পোলার্ডকে। শুধু দক্ষিণ আফ্রিকার লিগেই নয়, আরব আমিরাতের আইএল ২০ লিগেও খেলবেন তিনি। একই মালিকানাধীন এমআই এমিরেটসের হয়ে। তবে দুই টি-টোয়েন্টি লিগই শুরু হবে প্রায় একই সময়ে। এ জন্য পোলার্ডের বিকল্প হিসেবে নিকোলাস পুরানকে নেতৃত্ব দিয়েছে এমআই এমিরেটস।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
৮ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
৮ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
১৩ ঘণ্টা আগে