Ajker Patrika

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১: ০৭
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিবারাত্রির হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটে কথা ভেবে ম্যাচগুলো দিনে আয়োজনের আহ্বান জানায় বাংলাদেশ সরকার। সে আহ্বানে সাড়া দিয়ে বেলা ১১টায় ম্যাচ এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডেতে টস ভাগ্য কথা বলেছে নিউজিল্যান্ডের হয়ে। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সফরকারী দলের অধিনায়ক টম লাথাম। আগে ব্যাট করবে তাঁর দল।

বাংলাদেশের বিবেচনায় নিউজিল্যান্ডের এই দলটা বেশ অনভিজ্ঞই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে মূল দলের ক্রিকেটারদের বাংলাদেশ সফরে পাচ্ছে না ব্ল্যাক ক্যাপরা। এক লাথাম ছাড়া বাকিদের কেউই খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। দ্বিতীয় সারির দল হলেও স্বাগতিকদের বিপক্ষে দারুণ কিছু করতে মুখিয়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে এলেও পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ। সিরিজ জিততে মরিয়া মেহেদী হাসান মিরাজরা।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে থাকা পেসাররা হলেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি আছেন রিশাদ হোসেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করতে নামবেন সাইফ হাসান। একাদশে আছেন নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনরা।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডন লেনক্স, উইল ও রুর্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত