অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’

ভারতকে হারিয়ে ফাইনালে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথম অর্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি না বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
১ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
২ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
৩ ঘণ্টা আগে
বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৩ ঘণ্টা আগে