ফর্মহীনতার কারণে ওয়ানডে থেকে অ্যারন ফিঞ্চ অবসরে যাওয়ায় অস্ট্রেলিয়া এই সংস্করণে হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। কে হবেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক, তা নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। তবে এই সংস্করণে প্যাট কামিন্সকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন রিকি পন্টিং।
আইসিসি রিভিউতে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, প্যাট কামিন্স হবে (অধিনায়ক)। আমি জানি সে বিশেষ কারণে সব ওয়ানডে খেলে না। কারণ গত কয়েক বছরে অন্যান্য ফাস্ট বোলারের মতো টেস্টে তার ওয়ার্ক লোড অনেক বেড়েছে। আমি জানি যে তারা কামিন্স, (জশ) হ্যাজলউড ও (মিচেল) স্টার্কদের শতভাগ ফিট রাখার ব্যাপারে খুবই সচেতন। কিন্তু আমি অবাক হব যদি প্যাট কামিন্স না হয় (অধিনায়ক)।’
২০১৮ কেপটাউন টেস্টে স্যান্ড পেপার (শিরীষ কাগজ) কেলেঙ্কারির প্রসঙ্গেও কথা বলেছেন পন্টিং। যেখানে ক্যামেরুন ব্যানক্রফ্টের সঙ্গে জড়িত ছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার । তখন স্মিথ ছিলেন অধিনায়ক। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘স্মিথের সঙ্গে যা হয়েছে, আমি তার ভিত্তিতেই বলছি। সে এখন আবার টেস্টের সহ-অধিনায়ক। অধিনায়ক হিসেবে কেপটাউন বিতর্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সে। যার অর্থ হচ্ছে, যদি প্যাট কামিন্স কোনো কারণে টেস্ট ম্যাচ মিস করে, তখন টেস্টে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবে স্মিথ। এ ক্ষেত্রে সব ঠিক আছে। যত দূর আমি জানি, ডেভিড ওয়ার্নারের নামও আলোচনায় রয়েছে।’
ওয়ানডেতে ১৪৬টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ৩৮.৮৯ গড়ে করেছেন ৫৪০৬ রান। ১৭ সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ৩০টি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে