আইপিএল মানেই বিচিত্র সব ঘটনা। খেলোয়াড়দের ঝগড়া, স্লো ওভার রেটে জরিমানা-এগুলো তো খুবই সাধারণ ব্যাপার। এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা। ভাঙা হাত নিয়ে পারফর্ম করতে দেখা গেছে চিয়ারলিডারকে। তাতে ভীষণ সমালোচিত হতে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট। গুজরাটের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারের মধ্যে ক্যামেরা চলে যায় হায়দরাদের চিয়ারলিডারদের দিকে। ক্যামেরাতে দেখা যায়, তিন জন চিয়ারলিডার নাচছেন। যার মধ্যে মাঝের জনের ডান হাতে ব্যান্ডেজ করা। এই ভাঙা হাত নিয়েও তিনি পারফর্ম করে গেছেন।
ভাঙা হাত নিয়ে চিয়ারলিডারের পারফরম্যান্সের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। এমন ঘটনায় ভক্তরা ক্ষোভ ঝেরেছেন আইপিএলের ওপর। রোয়ান নামের একজন টুইট করেছেন, ‘এক চিয়ারলিডারের হাত ভাঙা। অথচ বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ তাকে দিয়ে পারফর্ম করাচ্ছে। কি লজ্জা।’ বিজেন্দ্র শানবাগ নামের আরেকজন তো ভাষাই হারিয়ে ফেলেছেন। তিনি টুইট করেছেন, ‘আমি জানি না এখানে কী বলব। এখানে কি টাকার সমস্যা না চিয়ারলিডারের সংখ্যা কম। এটা তো ভালো কিছু না। এমন ঘটনা কোনো দলেরই মেনে নেওয়া উচিত না। পারফরম্যান্সে তো হায়দরাবাদের ভরাডুবি হয়েছেই, মানবিকতারও বিপর্যয় হয়েছে। অসুস্থ চিয়ারলিডারদের জোর করে পারফর্ম করা উচিত না।’
শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানে হেরে আইপিএলে প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। আর ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে