সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা ডি ভিলিয়ার্স ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। এবার এসবকেও বিদায় বলে দিলেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্টে ডি ভিলিয়ার্স জানান, তাঁর মধ্যে আর খেলার ইচ্ছা খুব বেশি বেঁচে নেই। তিনি লেখেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল, তবে এবার বিদায় বলার সময় হয়েছে। আমার ভাইয়ের সঙ্গে সেই ছোটবেলায় বাড়ির বাগানে খেলা শুরু করেছিলাম। খেলা নিয়ে সব সময় দারুণ উত্তেজনা কাজ করত। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুন আর অতটা জোরালোভাবে খুঁজে পাচ্ছি না।’
বিদায়বেলায় ডি ভিলিয়ার্স আরও লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট বরাবর আমাকে দুই হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’ সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আমার এই যাত্রাপথে পাশে থাকার জন্য সব সতীর্থ, কোচ, ফিজিও এবং স্টাফদের ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।’
সব জায়গায় সবার সমর্থন জানিয়ে লিখেছেন, `দক্ষিণ আফ্রিকা, ভারতসহ যেখান যেখানে খেলে,ছি সবার সমর্থন পেয়েছি। সব শেষে জানাতে চাই, আমার পরিবার পাশে না থাকলে কোনো কিছু সম্ভব হতো না। আমার মা-বাবা, ভাইয়েরা, স্ত্রী ডেনিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। জীবনের পরবর্তী সময়ের দিকে তাকাতে চাই। নতুন ইনিংসে পরিবারকে সঙ্গ দিতে চাই।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে