ভারতের শক্ত পাইপলাইনে ক্রিকেটারের যে অভাব নেই। সেই ক্রিকেটারদের মধ্যে এতই প্রতিযোগিতা চলে যে দলে জায়গা টিকিয়ে রাখা নিয়েই যথেষ্ট চিন্তায় থাকতে হয়। কারণ এক ক্রিকেটার বাদ পড়লে অন্য ক্রিকেটার শূন্যস্থান সহজেই পূর্ণ করেন। সঞ্জু স্যামসনকে তাই সতর্ক করলেন আকাশ চোপড়া।
৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্যামসন খুব একটা খেলার সুযোগ পান না ভারতের জার্সিতে। তবে ইদানীং তিনি নিয়মিত হয়ে গেছেন ভারতীয় দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে ডাকের পর পরশু বাংলাদেশের বিপক্ষে ক্যামিও এক ইনিংস খেলেছেন তিনি। গোয়ালিয়রের সিন্ধিয়া মাধবরাও স্টেডিয়ামে পরশু রাতে ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন স্যামসন। মেরেছেন ৬ চার। যখন আউট হয়েছেন, তখন ৭৩ বলে ৪৮ রান দরকার ছিল ভারতের। চোপড়ার মতে, ইনিংসটা আরও বড় করতে পারতেন স্যামসন। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ‘সে (স্যামসন) দারুণ ক্রিকেটার। ২৯ রান করেছে। আমার কথা হচ্ছে যে তার ইনিংস আরও বড় করা উচিত ছিল। তা না হলে দল থাকে বাদ পড়তে পারে।’
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর যশস্বী জয়সওয়াল, শুবমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। গোয়ালিয়রে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিং করার সুযোগ পান অভিষেক ও স্যামসন। প্রথম ১১ বলে এই জুটি করে ফেলেন ২৫ রান। উদ্বোধনীর জুটির এই ২৫ রানের মধ্যে ২২ রানই এসেছে বাউন্ডারিতে (৪ চার ও ১ ছক্কা)।
উদ্বোধনী জুটি ভেঙেছে মূলত রানআউটে। স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অভিষেক নন স্ট্রাইক প্রান্তে পৌঁছার আগেই তাওহীদ হৃদয় ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন। স্যামসন-অভিষেকের জুটি নিয়ে চোপড়া বলেন, ‘সঞ্জু স্যামসনকে নিয়ে কথা বলা উচিত। অভিষেক শর্মা দারুণ খেলছিল যতক্ষণ সেখানে ছিল। তবে সে (অভিষেক) রান আউট হয়ে গেল। তবে সঞ্জু কতটা ভালো খেলেছে। গম্ভীর কদিন আগেই বলেছিলেন যে সঞ্জু স্যামসন ভারতের হয়ে না খেলে, তাহলে এটা ভারতের জন্য ক্ষতি হবে। তাকে ওপেনিংয়ে পাঠানো হয়েছে। তাকে (স্যামসন) দেখে মনে হয়েছে সে বলকে আঘাত করতে চাচ্ছিল না। একের পর এক চার মেরে যাচ্ছিল।’
বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ভারত জিতেছে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ১২ অক্টোবর তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টির ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। শেষ দুই টি-টোয়েন্টিই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৫ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৬ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৯ ঘণ্টা আগে