এ মাসে ভারতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য ইতিমধ্যে ১৬ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করেছে ভারত। টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিতে পারবেন কি সূর্যকুমার যাদব?
সূর্য চোটে ভুগছেন। তবে আজ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুস্থতার পথে ভারত দলের টি-টোয়েন্টি অধিনায়ক। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল স্টাফ ও সূর্য নিজেই বেশ স্বাচ্ছন্দ্যে আছেন এবং উন্নতির পথে।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘সূর্য বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছে। সে প্রায় ১০০ ভাগ ফিট এবং সে সেটা জানে।’ তিনি এ কথা জানান বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুলীপ ট্রফিতে ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দলের ম্যাচ চলাকালীন। ম্যাচটিতে সূর্য ছিলেন সাইডলাইনে।
অনন্তপুরে দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে ভারত ‘সি’ দলের হয়ে ভারত ‘ডি’ দলে হয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে সূর্যের। কোইমবাটোরে বুচি বাবু টুর্নামেন্টে টিএনসিএ একাদশের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তিনি। এরপর সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ ধরে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার।
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। কানপুরে ২৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬, ৯ ও ১২ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

সতীর্থদের ধুয়ে দেওয়া লিটন দাসের কাছে নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারের পর লিটন ধুয়ে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারীকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর টেলএন্ডার ব্যাটারদের ধুয়ে দিয়েছেন লিটন।
১০ মিনিট আগে
কোন সংস্করণ বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে—দেড় বছর আগেও এই প্রশ্ন করা হলে টি-টোয়েন্টি আলোচনাতেই আসত না। কারণ, মারদাঙ্গা ক্রিকেট খেলার যে অভ্যাসটা দরকার, সেটা তেমন একটা দেখাই যায় না বাংলাদেশের মধ্যে। উপরন্তু তাসের ঘরের মতো ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। প্রাপ্তি-অপ্রাপ্তির প্রসঙ্গ এলে তিনি উত্তরটা শুনতে চাইলেন
১ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশির দশকের জনপ্রিয় সাংস্কৃতিক মেধা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ির আদলে এবার ক্রীড়াঙ্গনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেটসহ আটটি ইভেন্টে অংশ নিচ্ছে ১ লাখ ৬৭ হাজারের বেশি নিবন্ধিত প্রতিযোগী।
২ ঘণ্টা আগে
প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফিফটি করে ম্যাচসেরা হয়েছিলেন তাওহীদ হৃদয়। আজ মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে না পারেননি। বাংলাদেশের হারের পর নিজের কাঁধেই দায় নিচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটার।
২ ঘণ্টা আগে