
আগের দিন আনুষ্ঠানিক ফটোসেশন, বিকেলে অনুশীলন—সবই হয়েছে পরিকল্পনামতো। কিন্তু ওড়াল দেওয়ার আগে জানা গেল, ভিসা না পাওয়ায় আপাতত ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সফর স্থগিত হওয়ার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সকালে দলের ওমানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন রাতে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে যাওয়া সম্ভব হচ্ছে না। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিতও করে বিসিবি।
বিসিবির ভাষ্য অনুযায়ী, সিরিজের স্বাগতিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ওমান কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে। সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি। ভিসা পাওয়া বিসিবির নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে বোর্ড জানিয়েছে, দলকে প্রস্তুত রাখা হয়েছে। অনুমতি মিললেই যাত্রার ব্যবস্থা করা হবে। আগামী দু-এক দিনের মধ্যে দলটি ওমান যেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
ওমানের ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৩ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। পরের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর। তবে সময়মতো ভিসা না পাওয়ায় পুরো সূচি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি আলিস আল ইসলামের। তবে আরও আগেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন তিনি।
৩২ মিনিট আগে
আফগানিস্তানের ইনিংসের শুরুতেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ না নেওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি না নাজমুল হোসেন শান্তর দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল দিয়েছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
৩ ঘণ্টা আগে
স্বীকৃত সব ব্যাটারদের ফিরিয়ে কাজটা গতকালই সেরে রেখেছিল আফগানিস্তান। তাদের অপেক্ষা বাড়াচ্ছিলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। লেজের ব্যাটারদের ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করতে আজ খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানদের।
৪ ঘণ্টা আগে