দল বাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। গত দুই বিশ্বকাপ হয়েছিল ১০ দল নিয়ে। সেখান থেকে রাউন্ড রবিনে খেলে চার দল নিশ্চিত করে নকআউট পর্ব। তবে ২০২৭ বিশ্বকাপ হবে ১৪ দল নিয়ে। দল বাড়ার পাশাপাশি ফরম্যাটেও আসছে পরিবর্তন।
আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ চ্যালেঞ্জে লিগের পরবর্তী চক্রের গ্রুপিং নিশ্চিত করেছে। যেখানে ১২ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে পরবর্তী বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য লড়বে। চ্যালেঞ্জ লিগ ‘এ’ গ্রুপে আছে ডেনমার্ক, কেনিয়া, জার্সি, কুয়েত, পাপুয়া নিউগিনি ও কাতার। চ্যালেঞ্জ লিগ ‘বি’-তে আছে বাহরাইন, হংকং, ইতালি, সিঙ্গাপুর, তানজানিয়া ও উগান্ডা।
অবশ্য এখান থেকে বিজয়ী দলও সরাসরি বিশ্বকাপে টিকিট পাবে না। প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানার্স-আপ দল আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে খেলার সুযোগ পাবে। ২০২৭ বিশ্বকাপে হবে আফ্রিকা মহাদেশে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। সঙ্গে সহযোগি আয়োজক নামিবিয়া। তবে স্বাগতিক হিসেবে সরাসরি মূল মঞ্চে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলও সরাসরি টিকিট পাবে আফ্রিকার। বাকি ৪ দল আসবে প্লে অফ খেলে।
চ্যালেঞ্জ লিগের ১২ দলের আটটি দল যোগ্যতা অর্জন করেছে আগের সংস্করণের বাছাইয়ের পথ পেরিয়ে। বাকি চার দল (বাহরাইন, ইতালি, কুয়েত ও তানজানিয়া) এসেছে সম্প্রতি শেষ চ্যালেঞ্জ লিগ প্লে অফ খেলে। চ্যালেঞ্জ লিগের সূচি এখনো নিশ্চিত করেনি আইসিসি। তবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত তিনটি রাউন্ড রবিন সিরিজে এ বাছাই-যাত্রা চলবে।
এ নিয়ে আইসিসি হেড অব ইভেন্টসের ক্রিস টেটলি বলেছেন, ‘১৪ দলের ২০২৭ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য চ্যালেঞ্জ লিগ পর্ব খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতাটি উদীয়মান দেশগুলোকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য এবং আরও বেশি সক্ষম হওয়ার জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রদান করে।’
গত কয়েক বিশ্বকাপে দলগুলোর অংশগ্রহণে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। তবে এবার আইসিসি আবারও ফিরে যাচ্ছে নতুন শতকের প্রথম বিশ্বকাপের ফরম্যাটে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ২০০৩ বিশ্বকাপের আদলে। সেই বিশ্বকাপে ১৪ দলকে ভাগ করা হয়েছিল ‘এ’ পুল ও ‘বি’ পুলে। প্রত্যেক গ্রুপে ছিল ৭ দল। সেখান থেকে হবে সুপার সিক্স। যেখানে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো।

নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৩৬ মিনিট আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
১ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৫ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে