
কলম্বোয় কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারকে পেয়ে নিশ্চয়ই ফিল সিমন্স একাদশ তৈরিতে ভালো সমন্বয় পাবেন। প্রথম টেস্টের পর বাংলাদেশ কোচ বলেছিলেন, মিরাজ ফিট না থাকায় দলের সমন্বয় নিয়েও তিনি চিন্তার কথা বলেছিলেন।
দ্বিতীয় টেস্টে তাঁকে পেয়ে আজ আবার উচ্ছ্বসিত কণ্ঠ সিমন্সের, ‘মিরাজ যে কাল খেলবে, সেটা দেখে আপনি নিশ্চিত। সে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে।’ টেস্ট র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় দুই নম্বরে মিরাজ।
কলম্বো টেস্টে সিমন্সের ট্রাম্পকার্ড হতে পারেন মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিনি কতটা ছন্দে আছেন, সেটার পক্ষে কথা বলবে পরিসংখ্যান। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ উইকেট তাঁর। মিরাজের চেয়ে বেশি ৯৯ উইকেট তাইজুল ইসলামের।
পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়েও মিরাজ ছিলেন সিরিজসেরা। কলম্বো টেস্টেও লঙ্কানদের জন্য ‘থ্রেট’ হবেন মিরাজ? সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা অবশ্য ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। মিরাজকে হুমকি হিসেবে দেখছেন না তিনি। তবে মিরাজের উপস্থিতি লড়াই আরও জমিয়ে তুলতে পারে।
মিরাজ প্রসঙ্গে ধনাঞ্জয়া বললেন, ‘মিরাজকে সেভাবে থ্রেট (হুমকি) হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’
গল টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তাঁদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ধনাঞ্জয়। সমীহর চোখে দেখছেন সব, ‘অবশ্যই, বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমাদের দ্রুত ব্রেক-থ্রুর পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।’

এক মাস বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ থেকে তো বটেই, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও এই সিরিজ দেখার ব্যবস্থা রয়েছে।
১১ মিনিট আগে
অসাধারণ, অবিশ্বাস্য, অনবদ্য—গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে যা বলা হবে, তা যেন কমই। গোলের বন্যায় ভেসে গেছে ম্যাচ। কখনো এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, কখনোবা বায়ার্ন। এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ধারাভাষ্যকাররাও রীতিমতো উত্তেজিত হয়ে
৩৭ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাণশক্তি সমর্থকেরা। খেলা থাকলেই মাঠে তাঁরা ছুটে তো আসেনই, গ্যালারিতে চিৎকার করে সমর্থন দিয়ে যান দলকে। এই দর্শকদের সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে দর্শকদের অভিজ্ঞতা শুনতে এবং তাঁদের সমস্যাগুলো বুঝতে এখন থেকে নিজেই কথা বলবেন নতুন বি
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে বাবর আজমের ধীর গতির ব্যাটিংয়ের কারণে সমালোচনা হয় নিয়মিতই। তবে তারকা ক্রিকেটাররা অত সহজে যে হাল ছাড়ার পাত্র নন। মাঠের পারফরম্যান্সেই সমালোচনার জবাব দেন। বাবর আজম যে তাঁদেরই একজন। এবারের পিএসএলে রানের বন্যা বইয়ে দিয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগে