
ঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি স্বল্প রানে গুটিয়ে যাওয়া ম্যাচ খেলল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং তোপে ২৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তরুণদের নিয়ে গড়া দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শাইনপুকুর। চলতি লিগে এটিই দলটির সর্বনিম্ন স্কোর, আর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের অসাধারণ ব্যাটিংয়ে ৯.৩ ওভারেই শাইনপুকুরের দেওয়া ৭০ রানের লক্ষ্য তাড়া করেছে রূপগঞ্জ। জিতেছে ১০ উইকেটে। পুরো ১০০ ওভারে ম্যাচে সব মিলিয়েছে খেলা হয়েছে ৩৫.২ ওভার।
এর আগে বিকেএসপিতে এই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেই গাজী গ্রুপ গুটিয়ে গিয়েছিল ৯৩ রানে। সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরের দুই ওপেনার মঈনুল ইসলাম তন্ময় ও নিয়ন জামান ধীরস্থিরভাবে শুরু করেন। প্রথম আট ওভারে তুলেছিলেন ২৮ রান। কিন্তু নবম ওভারে শেখ মেহেদির প্রথম আঘাতের পরই ধস নামে শাইনপুকুরের ব্যাটিংয়ে। তারপর রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলামের আগুন ঝরানো স্পেলে মাত্র ৪১ রানের ব্যবধানে হারিয়ে ফেলে বাকি সব উইকেট। তানভীর ও রাজা ৩টি করে উইকেট নিয়েছেন, শেখ মেহেদির শিকার ২ উইকেট।
জবাবে রূপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ইনিংসে মাত্র ৭৩ মিনিটে ম্যাচ শেষ করে দেন। তামিম ২০ বলে ৩৫ ও সাইফ ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আপাতত লিজেন্ডস অব রূপগঞ্জই।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে