
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে কিছুদিন ধরেই আলোচনা–সমালোনায় মুখর ছিল দেশের ক্রিকেটাঙ্গন। এবার আলোচনার নতুন মোড় দিলেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক।
আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের শেষ সময়। তার আগে ১০টা দিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত বিসিবি অফিসে হাজির হন তামিম। এরপর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রার্থীতা প্রত্যাহার করেন বাঁ হাতি ব্যাটার। তামিমের ঘনিষ্ঠ সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে একটি সরকারি গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন তামিম। তাই চূড়ান্ত যাচাই বাছাই শেষ মনোনয়ন টিকে গেলেও স্বেচ্ছায় বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ।
আগামী ৬ অক্টোর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে গতকাল ১৫ ক্লাবের প্রার্থীরা সংস্থাটির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ২৪ ঘন্টা না যেতেই প্রার্থীতা বাতিল করলেন তামিম। এবারের বিসিবি নির্বাচনে নানা ইস্যুতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ছিল তাঁর। বিএনপির নেতা ইশরাক আহমেদকে নিয়ে সংবাদ সম্মেলনও করেন তামিম। তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ের আগেই সরে দাঁড়ালেন তিনি।
তামিমের মতো এদিন পরিচালক পদে নির্বাচন করা থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, সৈয়দ বোরহানুল ইসলাম, সাঈদ ইব্রাহিম, ইসরাফিল খসরুদের মতো প্রার্থীরাও।

এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
৯ ঘণ্টা আগে
শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সব দিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং—দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
১০ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। তার আগে আজ এই আয়োজনের উদ্বোধনী হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসানদের মতো বাংলাদেশ দলের পরিচিত মুখরা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালো নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগে