Ajker Patrika

অস্ট্রেলিয়ানরা কেন বিপিএল খেলেন না, অজি ক্রিকেটারের ব্যাখ্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৪
অস্ট্রেলিয়ানরা কেন বিপিএল খেলেন না, অজি ক্রিকেটারের ব্যাখ্যা

বিদেশি ক্রিকেটার বলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তান, শ্রীলঙ্কার ক্রিকেটারদেরকেই বেশি দেখা যায়। গত কয়েক বছর আফগানিস্তানের ক্রিকেটারদের আনাগোনা একটু বেশিই দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যেন ‘অমাবশ্যার চাঁদ’। ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা বিপিএলে খেলেছেন একবারই। 

২০১৯ সালে বিপিএলেই অভিষেক হয়েছে ওয়ার্নার ও স্মিথের। স্মিথ খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। সিলেট সিক্সার্সের হয়ে খেলেন ওয়ার্নার। এক মৌসুমের পর আর কখনো বিপিএলে তাঁদের খেলা হয়নি। অন্যদিকে এবারের বিপিএলে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার খেলছেন। বেন কাটিং খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দুর্দান্ত ঢাকার জার্সিতে খেলবেন অ্যালেক্স রস। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ চলছে এখনো। এই সময়ে চলছে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট শেফিল্ড শিল্ড। স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা বিগ ব্যাশের পাশাপাশি ব্যস্ত থাকেন ঘরোয়া ক্রিকেটেও। রস বিগ ব্যাশে খেলেন সিডনি থান্ডার্সের হয়ে। 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বেলা দেড়টায় ঢাকা খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এই ম্যাচের আগে আজ মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন রস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিপিএল না খেলার প্রসঙ্গে তাদের ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির কথাই উল্লেখ করেছেন রস। অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়ানদের বিপিএল না খেলার অনেক কারণ রয়েছে। ছেলেরা বেশিরভাগ সময় ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করে। বিশেষ করে কেউ ভিক্টোরিয়ার হয়ে খেলছে চারদিনের। কেউ বা ওয়ানডে। বিগ ব্যাশের বাইরে এসব নিয়েই তাদের ব্যস্ততা। আর বিগ ব্যাশ তো রয়েছেই।’

এবার দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন অ্যালেক্স রস। ছবি: দুর্দান্ত ঢাকাবিপিএলে খেলার আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলেছেন রস। তখন ২৪.৮০ গড় ও ১১৫.৮৮ স্ট্রাইক রেটে করেন ১২৪ রান। সেই টুর্নামেন্ট অবশ্য খেলেছেন গত বছরের জুলাই আগস্টে। ৫-৬ মাস আগে হলেও শ্রীলঙ্কা ও বাংলাদেশের উইকেটের মধ্যে মিল খুজে পেয়েছেন রস। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি। এখানকার উইকেটের সঙ্গে মিল রয়েছে অনেকটাই। তবে ক্রিজে গেলে আরও ভালো বুঝতে পারব। আশা করছি, বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে মন্দ হবে না। তবে আশা করব, দলে যখন প্রয়োজন হবে, ব্যাট হাতে তখন অবদান রাখতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত